Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমালোচনার মুখে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ ৫০ হাজার থেকে কমিয়ে ১৫ হাজার করল ICICI ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ঠ্যালার নাম বাবাজি। দেশজুড়ে সমালোচনা ও নিন্দার মুখে পড়ে নতুন গ্রাহকদের জন্য সেভিংস অ্যাকাউন্টে মাসিক ন্যূনতম গড় রাখার পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল দেশের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা আইসিআইসিআই ব্যাঙ্ক। বুধবার (১৩ অগস্ট) ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ‘শহরাঞ্চলের নতুন গ্রাহকদের মাসিক গড় ৫০ হাজার টাকার পরিবর্তে ১৫ হাজার টাকা করা হয়েছে।’ আধা শহর বা মফঃস্বল এবং গ্রামীণ ক্ষেত্রেও মাসিক গড় রাখার পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমানো হয়েছে।

সম্প্রতি দেশের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা তথা বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআইয়ের তরফে জানানো হয়েছিল, শহুরে এলাকার যে সব বাসিন্দা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের মাসিক ন্যূনতম গড় রাখতে হবে ৫০ হাজার টাকা। যদি ওই গড় মেনে না চলা হয়, তাহলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে প্রতি মাসে। তবে ব্যাঙ্কের পুরনো গ্রাহক যাঁরা, তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকা হলেই চলবে। শহরতলি বা মফস্বলের বাসিন্দা, যাঁরা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ২৫ হাজার টাকা থাকতে হবে মাসে। গ্রামাঞ্চলের মানুষের জন্য নূন্যতম ব্যালেন্স হতে হবে ১০ হাজার টাকা। ন্যূনতম ব্যালেন্সের চেয়ে যত টাকা কম থাকবে, তার উপর ৬ শতাংশ হারে জরিমানা নেবে ব্যাঙ্ক। অথবা ঘাটতির জন্য ৫০০ টাকা করে নেওয়া হতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন হবে যেটি, সেটিই গ্রহণ করবে ব্যাঙ্ক। ওই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়েই ক্ষোভের ঝড় ওঠে। আইসিআইসিআই ব্যাঙ্ককে বর্জনেরও ডাক দেন অনেকে।

শেষ পর্যন্ত সমালোচনার মুখে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এদিন জানানো হয়েছে ‘শহুরে এলাকার যে সব বাসিন্দা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের মাসিক ন্যূনতম গড় রাখতে হবে ১৫ হাজার টাকা। যদি ওই গড় মেনে না চলা হয়, তাহলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে প্রতি মাসে। তবে ব্যাঙ্কের পুরনো গ্রাহক যাঁরা, তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকা হলেই চলবে। শহরতলি বা মফস্বলের বাসিন্দা, যাঁরা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ২৫ হাজার টাকার পরিবর্তে সাড়ে সাত হাজার টাকা  থাকতে হবে। গ্রামাঞ্চলের মানুষের জন্য নূন্যতম ব্যালেন্স ১০ হাজার টাকা কমিয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে। ন্যূনতম ব্যালেন্সের শর্ত পূরণ না করতে পারলে জরিমানা গুণতে হবে।’

আইসিআইসিআই ব্যাঙ্কের পদাঙ্ক অনুসরণ করে এদিন শহরাঞ্চলের নতুন গ্রাহকদের জন্য অ্যাকাউন্টে ন্যূনতম গড় রাখার পরিমাণ এক ধাক্কায় বাড়িয়ে ২৫ হাজার টাকা করার কথা জানিয়েছিল দেশের সর্ববৃহ‍ৎ বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি। তবে যারা নতুন খাতা খুলবেন অর্থা‍ৎ অ্যাকাউন্ট খুলবেন, তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। চলতি মাসের ১ তারিখ থেকেই নয়া নিয়ম চালু হয়েছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ‘ ন্যূনতম ব্যালেন্সের চেয়ে যত টাকা কম থাকবে, তার উপর ৬ শতাংশ হারে জরিমানা নেবে ব্যাঙ্ক। অথবা ঘাটতির জন্য ৬০০ টাকা করে নেওয়া হতে পারে।’ যেভাবে বেসরকারি ব্যাঙ্কগুলি গ্রাহকদের উপরে খড়গ নামিয়ে আনছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি নিম্নবিত্ত ও গরিবদের গ্রাহক হওয়া বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে দেশের প্রথম সারির বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00