Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেষ্টপুরে দুর্ঘটনায় ডেলিভারি বয়ের ঝলসে মৃত্যুতে রণক্ষেত্র, লাঠিচার্জ, ফাটল কাঁদানে গ্যাসের সেল

Share:

নিজস্ব প্রতিনিধি, কেষ্টপুর: সল্টলেকে বুধবার বিকেলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয় ডেলিভারি বয়ের। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় কেষ্টপুরের নয়া ব্রিজ এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে উন্মুক্ত জনতা। দমকলের গাড়ি ভাঙচুর করা হয়। একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে এবং পরে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ এলাকায় গোলমাল পাকানো পুলিশকে আক্রমণ ও গাড়িতে আগুন ধরানোর ঘটনায়। দীর্ঘক্ষণ কেষ্টপুরের নয়া ব্রিজ(Kestopur New Bridge) এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে একটি মোটরসাইকেলে ‘ডেলিভারি বয়’ রাস্তার ধারের রেলিং এ ধাক্কাকে একটি চারচাকা গাড়িতে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। সেই সময় রেলিং এর মধ্যে আটকে পড়েন ওই ডেলিভারি বয়।

আগুন লাগলে ঝলসে যান সে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। তুমুল ইটবৃষ্টি শুরু হয়। কেষ্টপুর এবং সল্টলেকের মাঝে ৮ নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি কুরিয়ার  সার্ভিস – এর গাড়ির সঙ্গে চার চাকার একটি গাড়ির সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিঙে ধাক্কা মারে চারচাকা গাড়িটি। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে বিস্ফোরণ হয় ও দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এদিকে ওই ঘটনাস্থলে কাঁচের মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল ডেলিভারি বয়। সে নাকি এই সংঘর্ষের মধ্যে পড়ে রেলিং এর মাঝে আটকে যান। গাড়িতে থাকা অন্যান্যদের উদ্ধার করা সম্ভব হলেও ওই যুবককে উদ্ধার করা যায়নি। এরপরই সে ঝলসে যায়। গাড়িতে থাকা আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দমকল সূত্রে খবর বিকেল পাঁচটা বেজে ৪০ মিনিট নাগাদ তারা দুর্ঘটনার খবর পায়। দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু জনতা বাধা দিলে তাদের কাজ করতে বেশ কিছুটা দেরি হয়। ওই যুবকের ঝলসানো দেও তারাই উদ্ধার করে পুলিশকে দেয়।

এদিকে স্থানীয় মানুষের অভিযোগ দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝলসানো যুবককে উদ্ধার না করে সেখানে মোবাইলে ভিডিও তুলতে শুরু করে। এতেই স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে যায়। স্থানীয় মানুষজন বালতি দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও ওই ডেলিভারি বয় ঘটনাস্থলেই ঝলসে পুড়ে মারা যায়। তবে হঠাৎ কি করে দুটি গাড়ি দুর্ঘটনা ঘটলো ওই ডেলিভারি বয় তার মাঝে কিভাবে আটকে গেল এইসব বিষয়টি তদন্ত করছে সল্টলেক পূর্ব থানা(Saltlake East P.S.)। পুলিশের দাবি প্রথমে জনতা কে বোঝানোর চেষ্টা হচ্ছিল। কিন্তু ক্ষিপ্ত জনতা দমকলের গাড়িতে আক্রমণ করে। রাস্তা অবরোধ করে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। তখন পুলিশ বাধ্য হয় লাঠিচা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00