Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেলুড়ে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলুড়: হাওড়া আদালত ফাস্ট ট্র্যাক-৩ ২০১৫ সালে বেলুড় থানা এলাকায় জি টি রোডে একটি খুনের মামলায় তিনজন দোষী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা শোনায়। দীর্ঘ ১১ বছর ধরে এই মামলা চলার পর ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার পর হাওড়া আদালত(Howrah Court) তিনজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে বুধবার চূড়ান্ত রায় ঘোষণা করে। বেলুড় থানার এফ আই আর নাম্বার ০১/২০১৫ বিভাগের অধীনে ৩০২ ও ৩৪ আই পি সি,দোষী সাব্যস্ত হওয়া ৩ জন হলেন, ১) ফারুক শেখ @ মুন্নার, ২) সব্যসাচী চ্যাটার্জী ৩) মোহাম্মদ শাহজাদা। এই তিনজন দোষীকে যাবজ্জীবন কারাবাসে সাজা দেওয়া হয়। একইসঙ্গে এই খুনের সময় তারা যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেছিল সেই বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবহারের মামলায় আরো তিন বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এই মামলায় গত ২০২৩ সালে আদালতে জানিয়ে দিয়েছিল অভিযুক্ত সব্যসাচী চ্যাটার্জি ও মোহাম্মদ শাহজাদা এবং অভিযুক্ত ফারুক এস.কে. @ মুন্নার পক্ষে যা করা হয়েছে তাতে তাদের দোষী সাব্যস্ত করা হবে। এই মামলায় বেলুড় থানার (Belur P.S.)তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর প্রিয় কুমার মাঝি। এই তিন দোষী ব্যক্তি ২০১৪ সালে ৩১ ডিসেম্বর যখন রাত এগারোটা বেজে দশ মিনিট নাগাদ অজয় শা নামে এক ব্যক্তি স্থানীয়  গিরিশ ঘোষ রোডে(Girish Ghosh Road) একটি মিষ্টির দোকানে যখন মিষ্টি কিনতে গিয়েছিলেন সেই সময় আক্রমণ করে।

দুষ্কৃতীরা প্রথমে গুলি চালায় তারপর তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে ছিল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল ওই এলাকায়। রক্তাক্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করে তদন্তে নেমে একে একে তিনজনকে গ্রেফতার করে। শত্রুতার জেরে এই খুন হয় বলে পুলিশ তদন্তে জানতে পারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00