Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুটিং সেটে ছেলেকে কৃষ্ণের বেশে দেখে কেঁদে ফেললেন শ্রেয়া ঘোষাল

এবার ছেলেকে শ্রীকৃষ্ণের লুকে সাজালেন তিনি। আর নিজে সাজলেন মা যশোদা রূপে। পরনে কমলা পাঞ্জাবি ও পাজামা, মাথায় বাঁধা রঙচঙে ফেট্টির সঙ্গে জোড়া ময়ূরের পালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের জনপ্রিয় কন্ঠশিল্পীদের তালিকায় একটু উপরের দিকেই স্থান শ্রেয়া ঘোষালের। কথায় আছে, তাঁর কন্ঠে স্বয়ং সরস্বতীর বাস। যে কোনও গানই তিনি অবলীলায় গাইতে পারেন। ভক্তরাও দাবি করেন, তাঁর কন্ঠ অনায়াসেই ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এবার নিজের পুত্রের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে পেলেন শ্রেয়া ঘোষাল। বুধবার ছেলের সঙ্গে নিজের একাধিক ছবি-ভিডিও শেয়ার করে নিজেই জানালেন শ্রেয়া ঘোষাল। বর্তমানে দেশের নম্বর ওয়ান গায়িকা তিনি। হিন্দি, বাংলা ছাড়াও একাধিক ভাষায় গাইতে পারেন তিনি। ভক্তদের দিয়েছেন একগুচ্ছ সুপারহিট গান। পেশাগত ও ব্যক্তিগত দুই দিকেই সফল তিনি।

স্বামী ও পুত্রকে নিয়ে সুখের সংসার তাঁর। নানা সময়েই স্বামী ও পুত্রের সঙ্গে কাটানো নানা মূহুর্ত ভাগ করে নেন তিনি। এবার ছেলেকে শ্রীকৃষ্ণের লুকে সাজালেন তিনি। আর নিজে সাজলেন মা যশোদা রূপে। পরনে কমলা পাঞ্জাবি ও পাজামা, মাথায় বাঁধা রঙচঙে ফেট্টির সঙ্গে জোড়া ময়ূরের পালক। হাতে বাঁশি, ঠিক যেন ছোট কৃষ্ণ। আর গায়িকা নিজে পরেছেন হালকা গোলাপি ও গাঢ় সবুজের মিশেলে একটি জমকালো পোশাক। মানানসই গহনা। আসলে ছবি-ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, কোনও শুটিংয়ের দৃশ্য এটি। আসলে জন্মাষ্টমী উপলক্ষে মুক্তি পাবে শ্রেয়ার নতুন অ্যালবাম। সেই শুটিংয়েরই কিছু অংশ তুলে ধরলেন গায়িকা। ভিডিওর একটি দৃশ্যে দেখা যাচ্ছে, নিজের পুত্রকে দেখে কেঁদে ফেললেন গায়িকা।

 

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

যেন চোখের সামনে নিজের পুত্রের রূপে শ্রীকৃষ্ণকে দেখছেন তিনি। ২০২২ সালে মা হয়েছেন গায়িকা। ছেলে দেবায়ন দেখতে দেখতে ৩ বছরে পদার্পণ করেছে। এদিন সোশ্যাল মিডিয়া একাউন্টে জন্মাষ্টমীর শুটিংয়ের একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করে ক্যাপশনে শ্রেয়া ঘোষাল লিখেছেন, আমি ভেবেছিলাম, আমার পুত্রের মুখের সমস্ত অভিব্যক্তি আমার চেনা। কিন্তু কৃষ্ণের বেশে ওকে দেখার পরে আমার ধারণা বদলে গেল। দেবায়ন সেই দিন সেটে আমাকে অবাক করে দিয়েছিল। কারণে এই ভিডিওতে ওর থাকার কথাই ছিল না। কিন্তু ওর বাবা ওকে এই পোশাকে ছোট্ট কানহার বেশে সাজিয়ে আমার কাছে এনেছিলেন। এই ভাবে ও সেটে প্রবেশ করার পরেই আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওকে দেখে আনন্দে আমার চোখে জল চলে আসে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00