Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বহুবিবাহের অভিযোগে বিপাকে আরমান মালিক, দুই স্ত্রী-সহ আদালতে হাজিরার নির্দেশ

আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে তিনজনকেই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দবিন্দর রাজপুত নামে এক ব্যক্তি আরমান-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই সঙ্গে দুই বউকে নিয়ে সংসার, শুধু তাই নয়, দুই বউ প্রেগন্যান্টও হয়েছিলেন একই সঙ্গে। তাতেই আপত্তি জাতির! হ্যাঁ, কথা হচ্ছে জনপ্রিয় ইউটিউবার আরমান মালিককে নিয়ে। তাঁর দুই স্ত্রী পায়েল মালিক এবং কৃতিকা মালিক। দুই স্ত্রীর সঙ্গে এক বাড়িতেই বসবাস করছেন আরমান। নেটপাড়ায় তাঁদের ভিডিও ছবি নিয়ে কম বিতর্ক হয়না। সুখের সংসার তাদের। কিন্তু তাঁদের সুখের সংসারে আচমকাই কারও নজর লেগে গেল। দুটি পৃথক আইনি মামলায় বিগবস ওটিটি ৩-এর প্রতিযোগী এবং ইউটিউবার আরমান মালিক, তার স্ত্রী পায়েল মালিক এবং কৃতিকা মালিককে পাতিয়ালা জেলা আদালত তলব করেছে। আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে তিনজনকেই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দবিন্দর রাজপুত নামে এক ব্যক্তি আরমান-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

যেখানে তিনি অভিযোগ করেছেন যে, আরমান মালিক কেবল দুই মহিলাকে নয়, চার মহিলা কে বিয়ে করেছেন, যা হিন্দু বিবাহ আইন লঙ্ঘন করে। হিন্দু ধর্মাবলম্বীদের কেবল একটি বিয়ের অনুমতি রয়েছে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, হিন্দুদের একের বেশি বিয়ে করা অবৈধ বলে বিবেচিত হয়। আবেদনে আরমান এবং পায়েলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগও আনা হয়েছে। পাশাপাশি দাবি উঠেছে যে, পায়েল ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে হিন্দুদেবী কালীর পোশাক পরে ছিলেন, যা জনসাধারণের ক্ষোভের জন্ম দিয়েছে। অভিযোগকারীর যুক্তি, এই কাজ ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা বোঝায়। ভারতীয় আইনের অধীনে এটি শাস্তিযোগ্য অপরাধ। যদিও তীব্র প্রতিক্রিয়ার পর, গত জুলাই মাসে, আরমান এবং পায়েল এর জন্যে ক্ষমা চেয়েছিলেন। এবং ২২ জুলাই, তারা পাতিয়ালার কালী মাতা মন্দিরে যান, যেখানে তারা প্রার্থনা করেন এবং ক্ষমা চান। পরের দিন, দম্পতি মোহালির খারারে আরেকটি কালী মন্দিরে যান, যেখানে পায়েল সাত দিনের ধর্মীয় তপস্যা করেন।

এর এমনকী তাঁরা হরিদ্বারে গিয়ে নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর কৈলাসানন্দ গিরির সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিয়েও এসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় আরমান দুই স্ত্রী, পায়েল এবং কৃতিকা মালিকের সঙ্গে তার বিবাহের জন্য পরিচিত। এই ত্রয়ী সলমান খানের উপস্থাপিত বিগ বস ওটিটির তৃতীয় সিজনে অংশগ্রহণ করেছিলেন এবং শোতে সর্বাধিক আলোচিত প্রতিযোগীও হয়ে উঠেছিলেন। বর্তমানে তাদের চারটি সন্তান রয়েছে – চিরায়ু, তুবা, আয়ান এবং জায়েদ। আরমান ২০১১ সালে পায়েলকে বিয়ে করেন এবং ২০১৮ সালে পায়েলের সেরা বন্ধু কৃতিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00