Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘খুন হয়ে যেতে পারি’, পুণে আদালতে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: কট্টর হিন্দুত্ববাদী নেতা বিনায়ক সাভারকরকে নিয়ে ‘সত্যি’ বলার জন্য মহাত্মা গান্ধির মতো তিনিও খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন রাহুল গান্ধি। বুধবার (১৩ অগস্ট) পুণের সাংসদ-বিধায়ক আদালতের বিচারকের কাছে নিজের প্রাণনাশের আশঙ্কা করে উপযুক্ত নিরাপত্তা চেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।

দাদুকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগ তুলে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন কট্টর হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকর। যিনি আবার জাতির জনক মহাত্মা গান্ধির খুনি নাথুরাম গডসে ও গোপাল গডসের বংশধর। পুণের সাংসদ-বিধায়ক আদালতে ওই মামলা চলছে। বুধবার (১৩ অগস্ট) বিচারকের কাছে এক আবেদনে নিজের প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। আবেদনপত্রে তিনি বলেছেন, ‘আমার প্রাণ হুমকির মুখে রয়েছে। সম্প্রতি আমি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরি সহ বিভিন্ন ইস্যুতে সরব হয়েছি। আগে সাভারকরকে নিয়ে মন্তব্য করেছি। যার ফলে আমার নিরাপত্তা বড় প্রশ্নের মুখে পড়েছে। যিনি আমার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন (সাত্যকি সাভারকর) তিনি নিজেই স্বীকার করেছেন মহাত্মা গান্ধিকে খুনে জড়িত নাথুরাম গডসে-গোপাল গডসের বংশধর। যাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও হিংসামূলক কাজকর্মে সক্রিয়তার অভিযোগ ছিল।’

আবেদনে রাহুল বলেছেন, ‘যুক্তি আর তথ্য-প্রমাণ দিয়ে আমার তোলা বিষয়ের মোকাবিলা করা সম্ভব নয় বুঝতে পেরে ক্ষতি করার চেষ্টা চলতে পারে। মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। কিংবা অন্য কোনও উপায়ে লক্ষ্য বা নিশানা বানানো হতে পারে। ফলে আমার প্রাণ রক্ষার বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হোক।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00