Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিচ্ছেদের পর আরও কাছাকাছি, ছেলে ও বউকে নিয়ে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন শাকিব

দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে বর্তমানে আমেরিকায় রয়েছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান। তাঁদের ছবি প্রকাশ্যে আসা মাত্রই নানা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে বর্তমানে আমেরিকায় রয়েছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান। তাঁদের ছবি প্রকাশ্যে আসা মাত্রই নানা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকেও নিয়েও নানা মজা করছেন। যদিও শাকিব বারবারই বলেন অপু কিংবা বুবলী, দুজনেই তাঁর প্রাক্তন স্ত্রী। কিন্তু ছেলেদের উপর সমস্ত দায়িত্ব পালন করেন তিনি। এদিকে বছর দুয়েক আগে বুবলীর সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি ভাইরাল হওয়া মাত্রই নায়ক জানিয়েছিলেন, তাঁর আর একসঙ্গে থাকেন না। এদিকে বুবলী ও তাঁর ছেলেকে স্কুলে ভর্তি করে দেওয়া, ছেলের জন্মদিন একসঙ্গে পালন করা, জন্মদিনে বুবলীকে সময় দেওয়া সবটাই করেন তিনি। দিন কয়েক আগেই যুক্তরাষ্ট্রে ছুটি কাটানোর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শবনম বুবলী।

সেখানে নায়কের সঙ্গে ঘনিষ্ঠ হয়েও ক্যামেরাবন্দী হয়েছিলেন তিনি। তা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছিল। এবার শাকিব ও ছেলে বীরের আরও একটি ছবি শেয়ার করলেন বুবলী। সুতরাং এখনও তাঁরা আমেরিকায় অবসর কাটাচ্ছেন। শাকিব ও বীরের ছবিগুলি আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনিল্যান্ডে তোলা। কিন্তু ছবিতে দেখা যায়নি শবনম বুবলীকে। একটি ছবিতে দেখা গিয়েছে, ছেলে শেহজাদ খান বীরকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন শাকিব খান। তাঁর চোখে রোদচশমা, মুখে হাসির ছটা। ক্যাপশনে বুবলী জুড়ে লিখেছেন যে, ‘পৃথিবী ভ্রমণ, ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা।’ সঙ্গে একাধিক ভালবাসার ইমোজি। এই ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে নেটিজেনদের মন্তব্যের বয়ে গিয়েছে।

বাবা-ছেলের জুটিকে সবার পছন্দ হয়েছে। উল্লেখ্য, সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন দীর্ঘদিন ধরেই সংবাদের শিরো নামে রয়েছে। এই আবহে বুবলী ও ছেলেকে নিয়ে শাকিব ছুটি কাটাচ্ছেন আমেরিকায়, বিষয়টি ভাল লেগেছে সবার। কেউ কেউ মনে করছেন, তাঁদের মধ্যে দাম্পত্য কলহ মিটে গিয়েছে। জানা যায়, ২০১৮ সালে গোপনে বিয়ে সেরেছিলেন শাকিব ও বুবলী। এর পরের বছরেই তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ। যদিও বিয়ের খবর প্রথমে কেউই প্রকাশ্যে আনেননি। অবশেষে ২০২২ সালে নিজের প্রেগন্যান্সির ছবি শেয়ার করে শাকিবের সঙ্গে বিয়ের বিষয়ই জানান বুবলি। এরপর থেকেই তাদের সম্পর্কে ফাটলের খবর ছড়িয়ে পড়ে। এর আগে শাকিব খান ২০০৮ সালে অভিনেত্রী অপু বিশ্বাসকে ভালবেসে বিয়ে করেছিলেন শাকিব। তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান। ২০১৭ সালে তাদের সংসারে ভাঙ্গে। একটি সংবাদ চ্যানেলে ছেলেকে নিয়ে এসে অপু শাকিবের সঙ্গে বিয়ের বিষয়টি জানান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00