Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভরতপুরে নির্মীয়মাণ বাড়ির সানসেট চাপা পড়ে মৃত্যু দুই শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ভরতপুর: মুর্শিদাবাদ জেলার ভরতপুরে সানসেট চাপা পড়ে দুই নাবালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ভরতপুর থানার(Bharatpur P.S.) জজান গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম সঞ্জু মাঝি (৯) ও আদিত্য বাগদি (৭)। একটি নির্মিয়মান বাড়ির সানসেট ধরে খেলা করছিল ওই দুই নাবালক। আচমকা ভেঙে গিয়ে সানসেট চাপা পড়ে যায় দুজনে। তাদের আর্তনাদে স্থানীয় মানুষজন ছুটে এসে জখমদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত বলে জানিয়ে দেওয়া হয়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল(Kandi Hospital) মর্গে পাঠিয়েছে ।

ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে। কি করে ওই নির্মীয়মান বাড়িতেতে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই বাড়ি মালিককে ডেকে পাঠানো হয়েছে। কি রাজমিস্ত্রিরা কাজ করছিল তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ওই নির্মীয়মান বাড়িটি তৈরি করার বৈধ অনুমতি ছিল কিনা তা যাচাই করে দেখছে পুলিশ। ওই বাড়িটি তৈরি করার সময় সমস্ত রকম সাবধানতা অবলম্বন করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে পুলিশ।

মৃত দুই শিশুর পরিবারের অভিযোগ পত্র জমা নিয়েছে পুলিশ। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।নিহত আদিত্য বাগির(Aditya Bagi) বাবা লাল বাউল বাগির জানান, তার ছেলে এবং অপর একটি ছেলে সঞ্জু মাঝি(Sanju Majhi) দুজনের বাড়িতে খেলা করছিল। বাড়িটি সবে তৈরি হচ্ছিল। সেখানে একটি স্ল্যাব ধরে তারা ঝুলছিল। সেটাই হঠাৎ পড়ে গেলে দুজনে তার তলায় চাপা পড়ে। এরপর গ্রামবাসীরা ওই স্ল্যাব সরিয়ে যতক্ষণে ওই দুই নাবালক কে উদ্ধার করে হাসপাতালে আনে ততক্ষণে তারা দুজনেই মারা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00