Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাল ট্যুইনিংয়ে ‘বড় মা’র মন্দিরে দেব-শুভশ্রী, পুজো দিতে দিতে গল্পে মজলেন তারকা যুগল

নৈহাটির বড় মায়ের মন্দিরে দেব-শুভশ্রীর পাশাপাশি ধূমকেতুর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকারও উপস্থিত হয়েছিলেন। এদিন লাল রঙা শাড়িতে দেখা মিলল শুভশ্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান! ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে টলিউডের পাওয়ার জুটি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব অভিনীত ‘ধূমকেতু’। ইতিমধ্যেই ছবির প্রি টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। ভক্তরাও অপেক্ষায় রয়েছেন পাওয়ার জুটিলে আবারও একসঙ্গে পর্দায় দেখার। ভক্তদের চাহিদার কথা ভেবে গত ৪ অগস্ট নজরুল মঞ্চে ধামাকেদার ট্রেলার লঞ্চের মাধ্যমে ভক্তদের কাছে একসঙ্গে ধরা দিয়েছেন দেব-শুভশ্রী। সেদিনের সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল হাজার হাজার ভক্ত। জানা যায়, ২০১৫ সালের পর দেব-শুভশ্রী সালে ধূমকেতুর শুটিং শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কিছু কারণে ছবিটি মুক্তি পায়নি। এদিকে এটাও চর্চা ছিল যে, দেব-শুভশ্রীর মধ্যে বাস্তবেও ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু তাদের মাঝে তৃতীয় মানুষ চলে আসায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পাশাপাশি ধূমকেতুও আর রিলিজ হয়নি।

এখন শুভশ্রীও রাজ চক্রবর্তীর ঘরণী এবং দুই সন্তানের মা। আর দেবের সঙ্গে রুক্মিনী মৈত্রের প্রেমের সম্পর্ক চর্চা রয়েছে। কিন্তু এককালে দেব-শুভশ্রীর জুটি ভক্তদের খুবই পছন্দের ছিল। এমনকী তারা জুটিবদ্ধ হয়ে প্রায় ৫ টি সফল ছবি টলিউডকে উপহার দিয়েছেন। তাই দেবের সঙ্গে শুভশ্রী কেই নায়িকা হিসেবে দেখতে চান ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। ধূমকেতুর মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে ধরা দিচ্ছেন তাঁরা। পাশাপাশি বুধবার একসঙ্গে প্রথমে কালীঘাট, পরে নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিতে গেলেন তারকা জুটি। আর সাজলেনও একবারে রঙ মিলিয়ে পোশাকে। নৈহাটির বড় মায়ের মন্দিরে দেব-শুভশ্রীর পাশাপাশি ধূমকেতুর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকারও উপস্থিত হয়েছিলেন। এদিন লাল রঙা শাড়িতে দেখা মিলল শুভশ্রীর। মাথা-ভর্তি সিঁদুর, এবং অল্প মেকআপেই মন্দিরে উপস্থিত হয়েছিলেন তিনি।

পাশাপাশি লাল পাঞ্জাবি আর পাজামায় সেজেছিলেন ‘ধূমকেতু’র নায়ক দেব। পুজোর আগে পাশাপাশি বড় মা মূর্তির সামনে বসেছিলেন তাঁরা। একসঙ্গে পুজো দিয়েছেন।পুজোর সরাসরি সম্প্রচার দেখে ফের জুটির প্রেমে পড়েছেন দুই তারকার অনুরাগীরা। এদিন তারকা অতিথিদেরও জন্যেও ধূপ-ধুনোয় সেজে উঠেছিল মন্দির প্রাঙ্গন। লাল পাড়, হলুদ বেনারসিতে সেজেছেন বড় মা। তাঁর সামনে সাদা-কালো পরিচ্ছন্ন মেঝেয় আসন পেতে বসেছিলেন ছবির পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকা, আবহ সঙ্গীতকার। এদিন পুজোর মাঝেই দেব-শুভশ্রীকে একে অপরের সঙ্গে গল্প মশগুল হতে দেখা যায়। পুরো পুজোর অনুষ্ঠান দেবের ফেসবুক প্রোফাইলে লাইভ দেখানো হয়। এদিন নায়ক-নায়িকার উচ্ছ্বাস দেখার মতো ছিল। একসঙ্গে আরতি করেন তাঁরা। পাশে দাঁড়িয়ে নৌহাটির বিধায়ক পার্থ ভৌমিক। পুজো মিটতেই শান্তিজল ছড়িয়ে পড়ে প্রত্যেকের মাথায়। অন্যদিকে পুরোহিত দেব-শুভশ্রীর কপালে এঁকে দেন সিঁদুরের মঙ্গলটিকা। পুজো শেষে বড় মা মন্দিরের ছাদে উঠে পড়েন তারকা জুটি। তাদের দেখতে স্বাভাবিকভাবেই নৈহাটির অরবিন্দ রোডে বড় মায়ের মন্দিরের সামনে ভিড় উপচে পড়ে। ভক্তদের হাত নাড়ান তারকা যূগল। সেই দৃশ্য দেখা যায় শুভশ্রীর ফেসবুক লাইভে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00