Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাত্র ১৬ বছরেই বিয়ের পিঁড়িতে কুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা, অভিনয় ছেড়ে দিলেন?

তুমি এখন বড় হচ্ছ। সারা বছরের অনেক ছেলে তোমাকে বিয়ে করতে চাইবে। যখন তোমার বিয়ের বয়স হবে, তখন তুমি কেমন ছেলেকে নিজের জীবনের সঙ্গী করবে?'

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাকুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল হয়েছিলেন মোনালিসা ভোঁসলে। মধ্যপ্রদেশের মহেশ্বরে একটি ছোট্ট গ্রামের বাসিন্দা তিনি। পেটের দায়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে মালা বেচতে গিয়ে ছিলেন মোনালিসা। মুহূর্তেই ব্লগারদের চোখে পড়ে যান তিনি। ভিউজ পাওয়ার লোভে মোনালিসা ছোট ছোট মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন তাঁরা। সৌজন্য তাঁর অপরূপ সৌন্দর্য, পটলচেরা চোখ। অসবর্ণ চেহারা। যদিও ব্লগারদের অত্যাচারে মোনালিসা বেশিদিন মহাকুম্ভে মালা বেচতে পারেননি। কিন্তু তাঁর ছোট্ট ছোট্ট মূহুর্তগুলিই মোনালিসাকে ভাইরাল করে দেয় বিশ্বজুড়ে। ডাক পড়ে তাঁর বলিউডে।

পরিচালক সনোজ মিশ্রের আগামী ছবি ‘দ্য মণিপুর ডায়েরি’-তে গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছেন তিনি। তাই মাস পাঁচেক আগেই তিনি শুটিংয়ের জন্যে মুম্বই পাড়ি দিয়েছেন। সেখানে অভিনয় শিখছেন, নাচ শিখছেন। পাশাপাশি কয়েকটি মিউজিক অ্যালবামও করে ফেলেছেন তিনি। এছাড়াও এখন ছবির কাজে ব্যস্ত। বর্তমানে কোটি কোটি টাকা আয় করছেন তিনি। কিনেছেন দামী গাড়িও। আসলে কথায় আছে না, ভাগ্যে থাকলে রাজার ধনসম্পদও পাওয়া যায়। যাই হোক, মহাকুম্ভ থেকে তারকা হয়ে ওঠা মোনালিসা এখন ব্যক্তিগত জীবনের জন্যেও সংবাদের শিরোনামে রয়েছেন। জানা যাচ্ছে, শীঘ্রই বিয়ে করছেন তিনি। সত্যিই কী তাই? এবার এই বিষয়েই মুখ খুললেন মোনালিসা।

সম্প্রতি মোনালিসাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘তুমি এখন বড় হচ্ছ। সারা বছরের অনেক ছেলে তোমাকে বিয়ে করতে চাইবে। যখন তোমার বিয়ের বয়স হবে, তখন তুমি কেমন ছেলেকে নিজের জীবনের সঙ্গী করবে?’ তখন মোনালিসা বলেন, ‘আমার নিজস্ব কোনও পছন্দ নেই। আমার বাবা-মা যাঁকে পছন্দ করবেন আমার জন্যে, আমি তাঁকেই বিয়ে করব।’ এরপর মোনালিসাকে জিজ্ঞাসা করা হয়, যদি তোমাকে এমনটা বলা হয় যে, বিয়ের পর শ্বশুর-শাশুড়ির পা মালিশ করতে, তখন তুমি কী করবে? উত্তরে মোনালিসা বলেন, ‘আমাকে এটা বলতে দাও। আমাদের পরিবারের সকলেই বাবা মায়ের পছন্দে বিয়ে করেছে।’ তবে বর্তমানে মোনালিসার বয়স মাত্র ১৬ বছর। সুতরাং বিয়ের জন্যে তাঁর হাতে এখন অনেক সময় রয়েছে। দেখা যাক তিনি কাকে এবং কখন বিয়ে করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00