Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে বন্ধ ভারতীয় সহ বিদেশি চ্যানেলের সম্প্রচার

তার মধ্যে ভারতীয় জনপ্রিয় এনটারটেনমেন্ট চ্যানেলগুলোও রয়েছে। বিদেশি চ্যানেলগুলো দেখতে না পেয়ে দর্শকদের একাংশ বেজায় অখুশি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে গেল একাধিক বিদেশি চ্যানেলের সম্প্রচার। বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে—এমন বিদেশি চ্যানেলগুলো দেখানো যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করার পরেই কেবল অপারেটররা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন। তার মধ্যে ভারতীয় জনপ্রিয় এনটারটেনমেন্ট চ্যানেলগুলোও রয়েছে। বিদেশি চ্যানেলগুলো দেখতে না পেয়ে দর্শকদের একাংশ বেজায় অখুশি।

বিভিন্ন বিদেশি চ্যানেলে অশ্লীল বিজ্ঞাপন প্রচার সমাজে বড়সড় প্রভাব ফেলেছেন দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন সমাজবিজ্ঞানীরা। তরুণ ও যুব সমাজ যাতে বিপথে না যায় তার জন্য ওই বিজ্ঞাপন বন্ধের জন্য কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবিও জানিয়েছিলেন তাঁরা। অবশেষে নড়েচড়ে বসে প্রশাসন। বৃহস্পতিবারই প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, যেসব বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করা হয়, সেগুলো বাংলাদেশে দেখানো যাবে না। 

সরকারি নির্দেশ পাওয়ার পরেই কেবল অপারেটররা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক গ্রাহক ভাবছেন, কেবল অপারেটররা ইচ্ছাকৃতভাবে বিদেশি চ্যানেল দেখানো বন্ধ করে দিয়েছেন। কিন্তু তা সত্যি নয়। সরকার যে নির্দেশ দিয়েছে, তাতে বলা হয়েছে, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে—এমন বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো যাব না। তাই বিদেশি চ্যানেল দেখানো বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার যদি পরবর্তী ক্ষেত্রে ফের বিদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে নীতির পরিবর্তন করে, তাহলে ফের সম্প্রচার শুরু হবে।’

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00