Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোনম ও রাজা রঘুবংশীর কাহিনী এবার পর্দায়, মেঘালয় কাণ্ড নিয়ে সিনেমা বানাচ্ছেন আমির

এবার সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরি করবেন তিনি। জানা যাচ্ছে, তাঁর পরবর্তী প্রকল্পটি সম্প্রতি ঘটে যাওয়া মেঘালয় হানিমুন হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে একটি খুনের রহস্য থ্রিলার হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘লাল সিং চাড্ডা’-র ব্যার্থতার পর প্রায় ৩ বছর পর পর্দায় মুখ দেখালেন আমির খান। তাঁর সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পার’ অবশেষে সফল। তবে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিন্তু সুপারহিট বলা যায় না। কিন্ত বহু বছর পর প্রশংসার সমুদ্রে ভাসছেন মিস্টার পারফেক্টশনিস্ট। এরপর তাঁকে কোন ছবিতে দেখা যাবে, সেটা নিয়েই এখন ভক্তদের মনে কৌতুহল। যদিও অভিনেতা জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি তাঁর স্বপ্নের প্রজেক্ট ‘মহাভারত’-এর কাজ শুরু করবেন। এবং সেখানে নতুনদের সুযোগ দেবেন। তবে এটাই অভিনেতার শেষ বলিউড কাজ হতে পারে, সেটাই ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। যাই হোক, এর মাঝেই বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন আমির খান। এবার সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরি করবেন তিনি। জানা যাচ্ছে, তাঁর পরবর্তী প্রকল্পটি সম্প্রতি ঘটে যাওয়া মেঘালয় হানিমুন হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে একটি খুনের রহস্য থ্রিলার হতে পারে।

যদিও অভিনেতা অসাধারণ চিত্রনাট্যের জন্যে পরিচিত। সেই প্রমাণ মিলেছে, ‘তারে জমিন পার’, ‘দঙ্গল’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে। যাই হোক, এবার তিনি নতুন করে ফিরছেন তিনি। একটি প্রতিবেদনে অনুযায়ী, স্বামীকে হানিমুনে নিয়ে গিয়ে খুনের অভিযুক্ত সোনম এবং তাঁর নিহত স্বামী রাজা রঘুবংশীর হত্যা মামলার উপর বিশেষ আগ্রহ দেখাচ্ছেন আমির খান। যেখানে বিয়ের ৭ দিনের মাথায় প্রেমিকের সঙ্গে মিলে হানিমুনে নিয়ে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে নৃশংসভাবে হত্যা করে ছিলেন সোনম। এবং তা স্বীকারও করেছিলেন ইন্দোরের সোনম। অভিনেতার পরবর্তী প্রকল্পে এই ঘটনাই ধরা পড়তে পারে বলে জোর গুঞ্জন। মেঘালয়ে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই শিউরে উঠেছিলেন মানুষ। বলিউডের একটি ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, অভিনেতা-প্রযোজক আমির খান এই ঘটনার খুঁটিনাটি নিয়ে পড়াশোনা করছেন। আমির খানের সহযোগীরা এই ঘটনা নিয়ে বিশদে আলোচনা করছেন। তার প্রযোজনা থেকেও এই বিষয়ে কোনও অগ্রগতি হতে পারে।

সিনেমার দর্শকরা খুনের মামলায় খানের কৌতূহল দেখে আগ্রহী, যা এর জটিলতা এবং ভয়াবহতার কারণে কয়েক সপ্তাহ ধরে জাতীয় আগ্রহকে আকর্ষণ করে আসছে। তবে, প্রযোজনা সংস্থা বা অভিনেতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এর পাশাপাশি, তিনি মহাভারতের সিনেমাটিক রূপান্তরের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। তবে এই ছবিতে তিনি নিজেই অভিনয় করবেন, না কি প্রযোজকের ভূমিকা পালন করবেন তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, গত ১১ মে রাজা এবং সোনমের বিয়ে হয়েছিল। তার পর তাঁরা ১৯ মে মেঘালয়ে হানিমুনে যান। এরপর ২৩ মে থেকে রাজা এবং সোনম নিখোঁজ হয়ে যান। ২ জুন রাজার দেহ উদ্ধার হয় একটি খাল থেকে। এরপর এর দিন কয়েক বাদে রাজাকে খুনের অভিযোগে ৯ জুন গ্রেফতার করা হয় সোনম, তাঁর প্রেমিক এবং তিন ভাড়াটে খুনিকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00