Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের উপকূলে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি, কবে কমবে দুর্যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। আকাশ কালো করে চলছে দুর্যোগ। বিপর্যস্ত হয়ে পড়ছে স্বাভাবিক জীবন যাপন। আরও কয়েকদিন টানা দুর্যোগের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ। মধ্যপ্রদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে অবস্থান করছে রাজস্থানে। পাশাপাশি বঙ্গোপসাগরের নিম্নচাপের ওপরে মৌসুমী অক্ষরেখা রয়েছে। এর ফলে মঙ্গলবার রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার ভোর পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও দুই বর্ধমানের কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির পরিস্থিতি রয়েছে। এই এলাকায় লাল সর্তকতা জারি রয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আকাশে মেঘ দেখা গিয়েছে। অফিস টাইমে ঝমঝমিয়ে বৃষ্টিও হয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকায়। যার জেরে বেশ কয়েক জায়গায় জল জমেও গিয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের বৃষ্টিপাত কম হয়েছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশ ও উত্তর উড়িষ্যা উপকূলে উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ রয়েছে। সেই কারণে সোমবার সারাদিন বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। মঙ্গলবার ও বুধবার ঝাড়খণ্ডে ভারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ঝাড়খন্ডে বেশি বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা বাড়ে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হলেও বুধবার থেকে বৃষ্টির প্রভাব কিছুটা হলেও কমবে। নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কারণে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের উপরের পাট জেলা যথারীতি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00