Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IIM জোকায় ধর্ষণকাণ্ডের তদন্তে ৯ সদস্যের সিট গঠন

Share:

নিজস্ব প্রতিনিধি : জোকা আইআইএম ধর্ষণের তদন্তের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে গঠন করা হয়েছে সিট। ৯ সদস্যের সিট গঠন করা হয়েছে। এই দলই তদন্ত করে দেখবে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আইআইএম জোকার ধর্ষণে ঘটনা। প্রথমে ৭ সদস্যের দল গঠন করা হলেও। পরে আরও ২ সদস্য বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ হোস্টেলের ভেতরে কিভাবে একজন মহিলা ঢুকে গেলেন। নিরাপত্তা রক্ষীরা তাকে আটকালেন না, সবটাই তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যেই ১৯ জুলাই পর্যন্ত অভিযুক্ত পরমানন্দকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তাকেও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে।

জানা গিয়েছে ফেসবুকের মাধ্যমে নির্যাতিতা মনোবিদের সঙ্গে আলাপ হয়েছিল পরমানন্দের। তারপরেই নিজের কাউন্সিলিং করার নাম করে হোস্টেলে ডেকে পাঠিয়েছিল নির্যাতিতাকে। সেখানে পিজ্জা ও জল খাওয়ার পর আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। এরপরেই তার সঙ্গে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ তুলেছেন তিনি।

কসবা ল কলেজের পর কলকাতার একটি ম্যানেজমেন্ট কলেজে ঘটেছে ধর্ষণের ঘটনা। এই ঘটনায় কসবার মত নির্যাতিতার ছবি তোলা হয়েছে কিনা বা সেই ছবি কোথাও পাঠানো হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত হবে। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রাহুল জৈন ওরফে পরমানন্দকে শনিবারই তোলা হয়েছে আদালতে। ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ অভিযুক্তকে। সেখানেই তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, নির্যাতিতার কোনও ছবি তোলা হয়েছে কিনা, সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে।

জানা গিয়েছে, অভিযুক্ত রাহুল জৈন তথা পরমানন্দকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। তাই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে চায় তদন্তকারীরা। এই ঘটনায় নাম জড়িয়েছে আরও ৪ জনের। তারমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই ঘটনায় নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কীভাবে একজন মহিলা বয়েজ হস্টেলে ঢুকে যেতে পারলো, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00