Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

MSME উদ্যোক্তাদের জন্য সুখবর দিল ডিবিএস ব্যাঙ্ক, আগাম ঋণ মেটালে গুনতে হবে না বাড়তি পয়সা

Share:

নিজস্ব প্রতিনিধি: অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (Micro, Small, and Medium Enterprises) উদ্যোক্তাদের জন্য সুখবর দিল দেশের বেসরকারি ব্যাঙ্ক DBS Bank India Limited (DBIL)। সংস্থাটি ঘোষণা করেছে, UDYAM-রেজিস্টার্ড সমস্ত MSME ঋণগ্রহীতাদের জন্য এখন থেকে প্রিপেমেন্ট ও ফোরক্লোজার চার্জ পুরোপুরি মকুব করা হবে। MSME Day-তে এই ঘোষণা করে ব্যাঙ্কটি জানিয়েছে, নতুন এবং সক্রিয় ঋণগ্রহীতা – উভয়ের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে।

এই পদক্ষেপটি শুধুমাত্র ঋণগ্রহীতাদের হাতে বেশি আর্থিক স্বাধীনতা তুলে দিচ্ছে না, বরং ঋণের আগাম পরিশোধের ক্ষেত্রে যেসব বাধা ছিল, সেগুলিও দূর করছে। অনেক MSME-ই আগে ফোরক্লোজার চার্জ এর কারণে ঋণ আগাম মিটিয়ে ফেলার বিষয়ে দ্বিধা ছিল, যার ফলে তাদের ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টে সমস্যা হত। এখন সেই পথ একেবারে পরিষ্কার।

DBS Bank India-র ম্যানেজিং ডাইরেক্টর এবং SME ব্যাঙ্কিং-এর প্রধান, সুদর্শন চারির কথায়, ‘এমএসএমই (MSME) উদ্যোক্তাদের জন্য সহজ ও নমনীয় ঋণ পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এই চার্জ মাফ করার মাধ্যমে আমরা ঋণগ্রহীতাদের বেশি আর্থিক নমনীয়তা দিতে পারছি। তারা চাইলে আগেই ঋণ শোধ করে নিজেদের ফান্ড রি-অ্যারেঞ্জ করতে পারবেন, যা নতুন টেকনোলজি, ইনভেন্টরি বা বিজনেস এক্সপানশন-এর মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারবেন।”

DBS Bank India MSME-দের সম্পূর্ণ সহায়তা করে চলেছে। ব্যাঙ্কটির SME ব্যাঙ্কিং পরিষেবা-তে আছে:

  • দ্রুত ও সহজ অনলাইন কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং (পেপারওয়ার্কের ঝামেলা ছাড়াই)
  • ঝঞ্ঝাটমুক্ত বিজনেস লোন যাতে দ্রুত ফান্ড হাতে আসে
  • পুরস্কারপ্রাপ্ত ফরেন এক্সচেঞ্জ সলিউশনসAPI-ইনটিগ্রেটেড ব্যাঙ্কিং, যা ব্যবসার অপারেশনাল কার্যক্ষমতা বাড়ায়
  • DBS IDEAL, ব্যাংকের মোবাইল-ভিত্তিক কর্পোরেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে রিয়েল টাইমে পেমেন্ট, ক্যাশ ফ্লো ও ট্রানজাকশন ট্র্যাকিং সম্ভব
  • Tally ERP-র সঙ্গে সংযুক্ত অ্যাকাউন্টিং সিস্টেম, যা SMEs-দের আর্থিক রেকর্ড রিকনসাইল ও রিপোর্টিং সহজ করে তোলে

এই পদক্ষেপটি নিঃসন্দেহে ভারতের লক্ষ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি বড় স্বস্তির বার্তা। DBS Bank India-র এই সাহসী সিদ্ধান্ত ভারতীয় MSME ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করে তুলবে, তা বলাই যায়।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00