Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফুলকপির আড়ালে মদ পাচার,শিলিগুড়িতে গ্রেফতার ১, উদ্ধার ৪২ লক্ষ টাকার মদ

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: ফুলকপির বস্তার আড়ালে পাচারের চেষ্টা।শেষমেশ আবগারি দফতরের তৎপরতায় ফাঁস হয়ে গেল মদের বিশাল চালান। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চম্পাসারির প্রধাননগর(Pradhannagar) এলাকায় এক সন্দেহভাজন পিকআপ ভ্যান(Pickup Van) থেকে উদ্ধার হল প্রায় ১৮০০ বোতল মদ। যার বাজার মূল্য আনুমানিক ৪১ লক্ষ ৭৫ হাজার টাকা।ধৃত ব্যক্তির নাম রোশন কুমার (২৩)। তিনি বিহারের বাসিন্দা।জানা গিয়েছে, শনিবার সকালে আবগারি দফতরের ওসি দীপক টিগ্গার কাছে গোপন সূত্রে খবর আসে যে, একটি পিকআপ ভ্যানে ফুলকপির আড়ালে পাচার করা হচ্ছে মদ।

খবর পাওয়ার পরই সার্কিট গেস্ট হাউসের সামনে তল্লাশি চালাতে গিয়ে বিহার নম্বরের একটি সন্দেহজনক গাড়িকে আটক করে আধিকারিকেরা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের কথায় অসংগতি ধরা পড়ে। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে দেখা যায়, ফুলকপির(Cauli Flower) বস্তার নিচে লুকোনো রয়েছে ১৫০টি কার্টুন। যার প্রতিটিতেই ছিল ঠাসা মদের বোতল। সঙ্গে সঙ্গেই ওই চালককে গ্রেফতার করে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়।এই ঘটনায় রোশন কুমারকে(Roson Kumar) শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

পাশাপাশি, এই চক্রে আরও কারা জড়িত তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ ও আবগারি দফতর।উত্তরবঙ্গে বিভিন্ন পদ্ধতিতে মদ পাচার করছে পাচার কারিরা। নয়া পদ্ধতিতে এই মদ পাচার চলছে। তবে সতর্ক রয়েছে প্রশাসন। আবগারি দফতর প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে এই বেআইনি মদ পাচার কারবারিদের বিরুদ্ধে। প্রশাসনের নজরে রাতে নয়া পদ্ধতি অবলম্বন করছেন পাচারকারীরা। কিন্তু শেষমেষ তারা ধরা পড়ছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00