Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ষায় ঘুরে আসুন ছত্তিশগড়ে, থাকছে রাজার সঙ্গে ডিনারের অফারও

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় পেলে টুকটাক এদিক ওদিক ঘুরে বেড়াতে কে না চায়। আর বাঙালির তো পায়ের তলায় সর্ষে। সপ্তাহান্তে একটা ছুটি, অফিসে বলে কয়ে যদি আর একটা দিন কোনওক্রমে ম্যানেজ করা যায় তাহলে বেশ ভালই একটা ট্যুর সারা যায়। আর বর্ষাকালে ছোটখাটো ট্রিপের জন্য ঝাড়খণ্ড, ছত্তিশগড় হল আদর্শ জায়গা। এই সময় জলপ্রপাতের আসল রূপ দেখা যায় রাঁচি-ঝাড়খণ্ড-ছত্তিশগড়ে। সে এক অনিন্দ্যসুন্দর দৃশ্য।

আচ্ছা ধরুন, এমন সুমধুর ভ্রমণের সঙ্গে যদি উপরি পাওনা হিসাবে রাজকীয় খাবার মেলে তাহলে কেমন হয়? আরও আছে। ধরুন রাজবাড়িতে ভোজন সারছেন, এর মধ্যে আপনার সঙ্গে দেখা করতে আসলেন রাজা, একই সঙ্গে বসে ডিনারও সারেন? নিজেকে বেশ রাজকীয় অতিথি বলে মনে হবে তো?

এই নিবন্ধ কিন্তু মনগড়া গল্প নয়। এমনটা জানিয়েছেন ছত্তিসগড় পর্যটন বিভাগের ডিরেক্টর বিবেক আচার্য। আসলে ছত্তিশগড়ে অবস্থিত বাংলার পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (ট্যাব)–এর উদ্যোগে আয়োজিত ‘কানেক্ট বেঙ্গল’–এর চতুর্থ সংস্করণ বিশেষ ভাবে উৎসাহী হয়েছে বাংলার  পর্যটক টানতে।

যারা এই বর্ষায় ছত্তিশগড় যাচ্ছেন তাঁদের জন্য থাকবে কাঙ্কের রাজবাড়িতে থাকা এবং রাজার সঙ্গে ডিনারের সুযোগ। মনগড়া গল্প নয়, এমনটাই জানিয়েছেন বিবেক। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অনন্য সাংস্কৃতিক বৈচিত্র রয়েছে ছত্তিশগড়ে। কিন্তু নানা অশান্তি, বিশেষত মাওবাদী অধ্যুষিত এলাকা হওয়ার কারণে বাঙালির কাছেও যেন পড়শি রাজ্য ব্রাত্য। এ বার পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে।

বুধবার সল্টলেকে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল–এর উদ্যোগে পর্যটন মেলায় ছত্তিসগড় পর্যটন বিভাগের ডিরেক্টর বিবেক আচার্য বলেন, ‘আর মাওবাদী আতঙ্ক নেই। তাই আমরা পর্যটনকে বিশেষ গুরুত্ব দিচ্ছি।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00