Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বদলে যাওয়া ‘দৃষ্টিকোণ’ ফুটে উঠছে শান্তি সঙ্ঘের মণ্ডপে

যতদিন যাচ্ছে ক্রমশ অবক্ষয় হচ্ছে সমাজের। মানুষের ভাবনা-চিন্তাধারা যেন পাল্টে যাচ্ছে। পিছিয়ে যাচ্ছি আমরাও। এর থেকে মুক্তি কিসে, তাও অজানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: যতদিন যাচ্ছে ক্রমশ অবক্ষয় হচ্ছে সমাজের। মানুষের ভাবনা-চিন্তাধারা যেন পাল্টে যাচ্ছে। পিছিয়ে যাচ্ছি আমরাও। এর থেকে মুক্তি কিসে, তাও অজানা। তবে সমাজের পুনর্গঠন সম্ভব নির্দিষ্ট কিছু নিয়ম বদলে নিলেই। বদলে নিতে হবে দৃষ্টিভঙ্গি। সেই বিষয়টিই এবার পুজোর থিমে ফুটিয়ে তুলছে হাওড়ার সালকিয়া শান্তি সঙ্ঘ দুর্গোৎসব কমিটি। এবছর তাদের থিমের নাম ‘দৃষ্টিকোণ’।

কলকাতার পাশাপাশি হাওড়াতেও বেশ কিছু নজরকাড়া পুজো হয় প্রতিবছর। তবে করোনাকালে গতবছর থেকে প্রায় প্রতিটি পুজোরই বাজে কমেছে। তবে এবছর করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। রয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের হাতছানিও। সেইদিকটা মাথায় রেখেই সমস্ত সরকারি গাইডলাইন মেনেই পুজোর প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুদীপ মোহান্ত ও কৌশিক শীল। তাঁরা জানান, এবার ৫৭ বছরে পা দিল শান্তি সঙ্ঘের পুজো। বদলে যাওয়া সমাজের এক টুকরো ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে। প্রতিমা প্রতিবারের মতোই সাবেকী।

গতবছরের প্রতিমা

সরকারি গাইডলাইন মেনেই মণ্ডপ হবে খোলামেলা। পুজোর দিনগুলিতে হবে স্যানিটাইজ। এছাড়াও আগত দর্শনার্থীদের জন্য থাকবে স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00