Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাঁচা পেঁয়াজ কী সত্যিই শরীরের পক্ষে উপকারী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিভিন্ন রকম রান্নার ক্ষেত্রে পেঁয়াজ ব্যবহার করা হয়। আবার অনেকেই কাঁচা পেঁয়াজ খাওয়া পছন্দ করেন। পান্তা ভাত হোক বা মুড়ি মাখা কাঁচা পেঁয়াজ খাওয়া অনেকেই পছন্দ করেন। কাঁচা পেঁয়াজ খেলে অনেক উপকারও হয়। কিন্তু পরিমাণের ওপর নজর দিতে হবে।

পেঁয়াজে থাকে ভিটামিন সি, ভিটামিন বি সিক্স, এন্টিঅক্সিডেন্ট, ফাইবার ও সালফার। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। এতে রয়েছে প্রিবায়োটিক ফাইবার। এটি খাবার হজম করতে সাহায্য করে। কাঁচা পেঁয়াজ শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। পেঁয়াজে থাকা আয়রন রক্তাল্পতা কমাতে সাহায্য় করে।

গরমের দিনে ভাতের সঙ্গে কাঁচা পেয়াজ খেলে শরীর ঠান্ডা থাকে। পেঁয়াজের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পেঁয়াজের মধ্যে আন্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকায় শরীরে জীবাণু সংক্রমণের সম্ভাবনা কমে। পেঁয়াজে থাকা একাধিক উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাহায্য করে। পেঁয়াজের রস চুলের স্বাস্থ্যের দিকে নজর দেয়। ত্বকের বলি রেখা কমাতেও এটি সাহায্য করে।

অন্যদিকে, বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ খেলে শরীরে ক্ষতি হয় অনেকটাই। কাঁচা পেঁয়াজ বেশি পরিমাণে খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি বদহজম ও গ্যাসের সমস্যাও দেখা দেয়। কাঁচা পেঁয়াজ বেশি পরিমাণে খেলে মুখে দুর্গন্ধ হতে পারে। পরিমিত কাঁচা পেঁয়াজ খেলে ভাল। বেশি পেঁয়াজ খেলে অনেকের অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে। ফলে বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকুন।

দাম নাগালে রাখতে তৈরি হবে পেঁয়াজ গোলা, বড় পদক্ষেপ রাজ্যের

প্রায় ৫০ শতাংশ বেড়েছে পিঁয়াজের দাম, বাংলায় কি প্রভাব পড়বে?

পেঁয়াজ রফতানিতে অনির্দিষ্টকালের জন্য  নিষেধাজ্ঞা কেন্দ্রের

বাংলাদেশ- সংযুক্ত আরব আমিরাতে পেঁয়াজ রপ্তানি করবে ভারতের  

পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় সরকার

মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে সুফল বাংলায় ৫৫টাকায় মিলবে পিঁয়াজ

বাজারে পিঁয়াজের দরে লাগাম টানতে পথে রাজ্যের Task Force

বাড়ছে পেঁয়াজের দাম, ছ্যাঁকা সাধারণ মানুষের পকেটে

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00