Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানিকচকে শ্বশুর বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ গৃহবধূ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: শ্বশুরবাড়ি থেকে গত দুদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনায় ওই গৃহবধূকে মারধর করে হত্যার পর দেহ গুম করে দেওয়ার অনুমান গৃহবধূর বাপের বাড়ির পরিবারের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার মানিকচক থানার(Manickchak P.S,) এনায়েতপুর অঞ্চলের মোহনা লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম সেবিনা খাতুন(Sebina Khatun)। তার বাপের বাড়ি মানিকচকের গোপালপুর অঞ্চলের বালুটোলা এলাকায় এবং শ্বশুর বাড়ি এনায়েতপুর অঞ্চলের মোহনা লক্ষ্মীপুর এলাকায়। স্বামীর নাম সেখ রিয়াউল। তাদের গত প্রায় তিন বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর সবকিছু ঠিকঠাক চললেও, বছর খানেক ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়েছিল। দিন পনেরো আগে সেই অশান্তির মীমাংসা করে সেবিনাকে তার বাপের বাড়ির লোকজনেরা শ্বশুরবাড়িতে রেখে যান।

এরমধ্যে শুক্রবার বাপের বাড়ির লোকজনেরা জানতে পারেন সেবিনা শ্বশুরবাড়িতে নেই। এই খবর পেয়ে বাপের বাড়ির লোকজনেরা শ্বশুরবাড়িতে ছুটে যান। গিয়ে দেখেন মেয়ে যে ঘরে থাকত সেই ঘরের বিছানা এলোমেলো অবস্থায় রয়েছে। ঘরে কাঁচের ভাঙা চুরি পড়ে আছে। যা দেখে বাপের বাড়ির লোকজনেদের মধ্যে অজানা আশঙ্কা তৈরি হয়। তার জামাইকে ধরে সেবিনা কোথায়, কী অবস্থায় রয়েছে তা জানতে চান। কিন্তু জামাই কিছু জানাতে না চাওয়ায় তারা মানিকচক থানার দ্বারস্থ হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে সেবিনার স্বামী সেখ রিয়াউলকে(Sk.Riyaul) আটক করে থানায় নিয়ে যায়। তবে শনিবার খবর লেখা পর্যন্ত নিখোঁজ সেবিনার কোন হদিশ মেলেনি। তাই সেবিনার বাপের বাড়ির পরিবারবর্গ অনুমান করেন, তাকে হয়ত মারধর করে হত্যার পর দেহ গুম করে দেওয়া হয়েছে। তবে তারা চান সেবিনা যে অবস্থাতেই থাকুন না কেন পুলিশ তাকে খুঁজে বের করুক। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বামী সহ শ্বশুরবাড়ির সকল সদস্যদের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00