Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বাইক চেপে এসেছিলেন একজন….’, শেফালির মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য আবাসনের নিরাপত্তারক্ষীর

রাত ১০ টার পর তাঁর গাড়ি চলে যাওয়ার সময় আমি ভবনের গেট খুলে ছিলাম। এছাড়া আমি আর কিছুই জানিনা। এরপর রাত ১ টার দিকে জানতে পারি শেফালি জি আর বেঁচে নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৪২ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জরিওয়ালা। শুক্রবার রাতে হঠাৎ ই বুকে ব্যাথা অনুভব করেন তিনি। এরপর তাঁর স্বামী পরাগ ত্যাগী তড়িঘড়ি তাঁকে হাসপাতালের নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করেন। শেফালির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। তবে তাঁর দেহ এখন ময়নাতদন্তে পাঠানো হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক কারণ জানা যাবে না অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর। তবে শেফালি র মৃত্যুর পর তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ভাইরাল হচ্ছে। কাঁটা লাগার পর অভিনেত্রীর পর্দার উপস্থিতি কমে গিয়েছিল। ১৫ বছর তিনি মৃগী রোগের সঙ্গে লড়াই করেছেন অভিনেত্রী। সেই কারণেই বেশি কাজ করতে পারতেন না অভিনেত্রী। তাঁর বৈবাহিক জীবনও সুখের ছিল না। প্রথম স্বামীর দ্বারা তিনি অত্যাচারিত হয়েছিলেন, পরাগ ত্যাগী তাঁর দ্বিতীয় স্বামী। যাই হোক, প্রাথমিক তদন্ত অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শেফালি। কিন্তু অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর ভবনের একজন ওয়াচম্যান কিছু অজানা তথ্য শেয়ার করেছেন।

তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি শেফালি জিকে দেখতে পাইনি। রাত ১০ টার পর তাঁর গাড়ি চলে যাওয়ার সময় আমি ভবনের গেট খুলে ছিলাম। এছাড়া আমি আর কিছুই জানিনা। এরপর রাত ১ টার দিকে জানতে পারি শেফালি জি আর বেঁচে নেই। আমি তাঁর মৃত্যুর খবর প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ আমি তাঁকে সুস্থ অবস্থায় দেখেছি। এরপর একজন বাইক করে এসে মোবাইল ফোনে শেফালির ছবি দেখিয়ে বলেন তিনি আর নেই। আমি তখনও তাঁকে বলেছিলাম অভিনেত্রীর মৃত্যু আমার কাছে নিশ্চিত নয়। আপনি উপরে গিয়ে নিশ্চিত করুন। তখন সেই বললো, না আমি উপরে যাব না আমি হাসপাতালে যাচ্ছি। তারপরে সে হাসপাতালে চলে গেল।’ তবে প্রহরীকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে, সেই মুহূর্তে শেফালির বাড়িতে আর কে কে আছেন, তাও তিনি বলতে পারেন নি। পাশাপাশি তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, শেষ কবে তিনি অভিনেত্রীকে দেখছিলেন?

তার উত্তরে প্রহরী বলেন, ‘আমি তাঁকে প্রায়শই দেখতাম স্বামীর সঙ্গে যাতায়াত করছেন। শেষ ২ দিন আগে দেখেছিলাম। শেফালির আচরণ খুবই ভাল ছিল। সে কখনো কাউকে বাধা দিত না। সে শুধু তাঁর কাজটাই করত মন দিয়ে। সে খুব ভাল মানুষ ছিল।’ তবে অভিনেত্রীর মৃত্যু নিয়ে রহস্য আরও পাকিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশ অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছে। তাঁর স্বামী সহ চারজনের বযান রেকর্ড করেছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবেনা। বর্তমানে শেফালির অকাল মৃত্যুতে শেফালির পরিবার শোকস্তব্ধ। পাশাপাশি অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধুরাও ভেঙে পড়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00