Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভিনরাজ্যে বাড়ি ধসে মৃত্যু বাংলার তিন পরিযায়ী শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদ: ফের ভিন রাজ্যে বাংলার তিন শ্রমিকের মৃত্যু। পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে মালদহের তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সাতসকালে কেরলে বহুতল ধ্বসে পড়ে মৃত্যু হয়েছে ওই তিন জনের। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন রবিউল ইসলাম(১৮), রুবেল শেখ(২২) এবং আলিম শেখ(৩০) নামে তিন যুবক। রবিউল ইসলাম ও রবিউল শেখ মালদার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের যোদ হাজিপাড়া এলাকার বাসিন্দা।

আর একজন মৃত শ্রমিক আলিম শেখের বাড়ি কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের গোধনটোলা এলাকায়। এরা প্রত্যেকেই কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। রাতে পুরনো একটি বাড়িতে ঘুমোতেন তাঁরা। সেদিনও তেমনটাই হয়েছিল। আচমকা বাড়িটি ধসে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। শুক্রবার রাত দশটায় সময় প্রত্যেকের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছাতেই ওঠে কান্নার রোল। এলাকাবাসী ভাবতেই পারছেন না তিনটে তরতাজা প্রাণ এইভাবে চলে গেল!

দুর্ঘটনায় মৃতদের ফিরিয়ে আনতে খোঁজখবর চালাচ্ছে মালদা জেলা প্রশাসন। কুরবানি ঈদের পর কেরলে কাজ করতে গিয়েছিলেন রবিউল, রুবেল ও আমিন। আর্থিক অনটনের জন্য রুবেল শেখ পড়াশোনা ছেড়েছিলেন। কাজ করে অর্থ উপার্জন করবেন ভেবে গিয়েছিলেন কেরলে। যেদিন এই ঘটনাটি ঘটে সেদিনই শেষ কথা হয়েছিল পরিবারের সঙ্গে।

মৃত প্রত্যেক পরিযায়ী শ্রমিকেরই আর্থিক অবস্থা খুব খারাপ। অর্থনৈতিক অনটন না থাকলে কেউ তো আর ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে যান না। এরাও তাই গিয়েছিলেন। ভেবেছিলেন সংসারের হাল ফেরাবেন। কিন্তু তা আর হল কই! তারুণ্যেই ঝরে গেল তিনটি প্রাণ। প্রতিবেশী ,তিন তরুণের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00