Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বলিউডে রাজত্বের পর এবার দক্ষিণী সিনেমায় আমির খান, কবে শুরু শুটিং?

খুব শীঘ্রই দক্ষিণী পরিচলক লোকেশ কাঙ্গারাজের পরবর্তী অ্যাকশন ছবিতে কাজ করবেন আমির। অর্থাৎ দক্ষিণে ডেবিউ করতে চলেছেন আমির।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একে একে দক্ষিণে ঘেঁষছে বলিউডি তারকারা। যাতে পরিসর বাড়ছে দক্ষিণী চলচ্চিত্র মহলের। ইতিমধ্যেই কিয়ারা আডভানি, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর-সহ একাধিক প্রথম সারির অভিনেত্রী দক্ষিণী নায়কদের নায়িকা হয়েছেন। এবং দক্ষিণেও জনপ্রিয়তা কুড়িয়েছেন। পাশাপাশি দক্ষিণী নায়িকারা ও বলিউডে তাঁদের পসার জমিয়েছেন। এবার দক্ষিণী ছবিতে ডেবিউ করতে চলেছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। বিষয়টি নিজেই নিশ্চিত করলেন সুপারস্টার। বর্তমানে একাধিক কারণে শিরোনামে আছেন। আগামী ২৫ জুন মুক্তি পাবে ‘সিতারে জমিন পার’ চলচ্চিত্র। এই ছবির মাধ্যমেই প্রায় ৩ বছর পর রুপোলি পর্দায় প্রত্যাবর্তন করছেন অভিনেতা। এছাড়াও তৃতীয় সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। বেঙ্গালুরুর লেখিকা গৌরী স্প্র্যাটকে দিয়েছেন মন। সেই কথাই প্রকাশ্যে জানিয়েছেন অভিনেতা। এদিকে আবার সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, স্বপ্নের প্রজেক্ট ‘মহাভারত’ দিয়েই বলিউড থেকে অবসর নেবেন তিনি।

এবার শোনা গেল, খুব শীঘ্রই দক্ষিণী পরিচলক লোকেশ কাঙ্গারাজের পরবর্তী অ্যাকশন ছবিতে কাজ করবেন আমির। অর্থাৎ দক্ষিণে ডেবিউ করতে চলেছেন আমির। বিষয়টিকে জানা মাত্রই উত্তেজিত হয়ে গিয়েছেন ভক্তরা। সম্প্রতি, একটি সংবাদমাধ্যমে আসন্ন প্রকল্পের বিষয়ে আমির বলেছেন যে, ‘পিকে ২ সম্পর্কিত সকল খবর গুজব। আমি এ সম্পর্কে কিছুই জানি না। একই সঙ্গে, আমরা অবশ্যই দাদাসাহেব ফালকে নিয়ে একটি বায়োপিক তৈরি করছি। রাজকুমার হিরানি এবং আমি এটাতে কাজ করছি। এর বাইরে, লোকেশ কাঙ্গারাজের একটি ছবিতে আমি কাজ করছি, ছবির গল্প সুপারহিরো ঘরানার হবে। এটি একটি বড় অ্যাকশন ছবি যার শুটিং আগামী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শুরু হবে। এখনই আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। তবে আমার নাম চলচ্চিত্র নির্মাতা লোকেশ কাঙ্গারাজের সঙ্গে যুক্ত হওয়াটা একটা বিশেষ ব্যাপার। কারণ লোকেশ তামিল সিনেমার সেই পরিচালকদের মধ্যে একজন যিনি খুব অল্প সময়ের মধ্যেই অনেক বড় সুপারস্টারের সঙ্গে কাজ করে ফেলেছেন।

থালাপতি বিজয় এবং কমল হাসানের সঙ্গে তাঁর ছবিগুলি বক্সঅফিসে অসাধারণ সাফল্য অর্জন করেছে। লোকেশের নিজস্ব সিনেমা জগতও রয়েছে, যা ভক্তদের খুব পছন্দ। তাই তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি।’ তবে জানা গিয়েছে, তামিল সুপারস্টার রজনীকান্তের ‘কুলি’ ছবিতেও আমির খান একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে চলেছেন। অভিনেতা উপেন্দ্র রাও সুপারস্টারের ক্যামিও চরিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন দেখার বিষয় হল লোকেশ এবং আমিরের জুটি বড় পর্দায় কতটা চমক ফেলতে পারে!

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00