Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রশাসনে বারবার জানিয়েও হয়নি লাভ, গাঁটের কড়ি খসিয়ে রাস্তা সারাই গ্রামবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা: সবারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই আপনা হাত জগন্নাথ হয়ে উঠলেন গ্রামবাসীরা। এলাকার রাস্তা সংস্কার না হওয়ায় নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা তৈরি করলেন তাঁরা। এলাকার অন্য সমস্ত রাস্তা মেরামত হলেও গ্রামের মধ্যে ১০০ মিটার রাস্তার অবস্থা বেহাল। পঞ্চায়েত থেকে বিডিও- কোথায় এ নিয়ে আবেদন যায়নি! কিন্তু আবেদনই সার। হয়নি দাবিপূরণ। বারবার বলেও সংস্কার হয়নি রাস্তার। তাই এবার নিজেরাই উদ্যোগ দিয়ে ভাঙা রাস্তা সাড়াই করলেন গ্রামের মানুষেরা।

ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঢাকুরিয়া এলাকায়। এলাকার মানুষের দাবি ঢাকুরিয়া সানাপাড়া থেকে ঢাকুরিয়া গার্লস হাই স্কুল পর্যন্ত দীর্ঘ সাড়ে চার কিলোমিটার রাস্তার মধ্যে ১০০ মিটার রাস্তা বেহাল। এই অবস্থা একদিনের নয়, প্রায় ১১ বছর ধরে রাস্তার অবস্থা এমন। অন্য সমস্ত রাস্তা সংস্কার করা হলেও কেন কে জানে, এই ১০০ মিটার পথ সংস্কারের কথা মনে হয় না কারও।

ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথযাত্রী সকলকেই। এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত, বিডিও ও জেলা পরিষদকে জানানো হয়েছিল নির্দিষ্ট এই রাস্তাটুকু সংস্কার করার বিষয়ে। বাধ্য হয়ে এলাকাবাসী  নিজেরাই চাঁদা তুলে টাকা জোগাড় করে রাস্তা সংস্কারের কাজে হাত লাগান। রীতিমতো জেসিবি দিয়ে মাটি তুলে ইটের টুকরো সাজিয়ে রাস্তাটুকু সংস্কার করেন। এর ফলে বেশ কয়েক গ্রামের সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া, পথযাত্রী সকলেই উপকৃত হয়েছেন সকলে।

এলাকাবাসীর দাবি, রাস্তার এমন অবস্থা ছিল সামান্য বৃষ্টিতেই জল জমে যেত। এই নরক যন্ত্রণার কথা স্থানীয় প্রশাসন জানে। তবু তারা চোখ বন্ধ করে রাখতেই স্বচ্ছন্দ। এদিকে রাস্তা দিয়ে চলাফেরা করা মুশকিল হয়ে পড়ছিল। বাধ্য হয়ে নিজেরাই গাঁটের কড়ি দিয়ে রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা।

এলাকার সিপিএমের জনপ্রতিনিধি শান্তনু রায়ের দাবি বারবার পঞ্চায়েতকে জানানো হয়েছে। পাশাপাশি ২০২৩-২৪ সালের অ্যাকশন প্লানে এই রাস্তায় কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু কোন অজ্ঞাত কারণে রাস্তাটি সংস্কার করা হয়নি।

এ ব্যাপারে গাইঘাটা ব্লকের বিডিও নীলাদ্রি সরকার জানান রাস্তাটি দু’বার সংস্কারের কাজ হয়েছে। সেই সময় নির্দিষ্ট এই রাস্তাটুকু ঘিরে আইনী জটিলতার সৃষ্টি হয়। তাই পুরো রাস্তার কাজ করা গেলেও নির্দিষ্ট এই জায়গাটুকুর কাজ করা সম্ভব হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00