Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লটারির টিকিট কেটে কপাল না খোলায় আত্মঘাতী সোনার দোকানের মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি, উলবেড়িয়া: একদিকে একের পর এক লটারি টিকিট কেটে ভাগ্য না ফেরায় এবং অপরদিকে ব্যবসায় মন্দা সহ্য করতে না পেরে আত্মঘাতী হন এক সোনার দোকানের(Gold Shop) মালিক। মৃতের নাম সুব্রত দাস।সপ্তাহখানেক আগে তার স্ত্রী একই কারণে আত্মঘাতী হন। সোনার দোকান চালানোর পাশাপাশি ওই ব্যবসায়ী সুদের ব্যবসাও করতেন।আজ সকালে সুব্রত দাস(Subrata Das) নামে এই ব্যবসায়ী মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গ্রামবাসীরা পাওনা টাকার দাবিতে দোকানের সামনে ভিড় জমায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজাপুর থানার (Rajapur P.S.)পুলিশ।পুলিশ সূত্রে খবর, উলুবেড়িয়ার(Ulaberia) খলিশানি মালপাড়ায় দীর্ঘদিন ধরে সোনার দোকান চালাতেন সুব্রত দাশ(৬৪)। তিনি সোনার দোকানের পাশাপাশি সুদের ব্যবসা করত। আশপাশের ১০-১২ টি গ্রামের বাসিন্দারা ওই সোনার দোকানে ব্যাংকের চেয়ে বেশি সুদের আশায় টাকা জমা রাখত।

গ্রামবাসীরা অল্প অল্প করে কেউবা ৫০ হাজার টাকা কেউ ৮০ হাজার টাকা আবার কেউ এক লক্ষ বা তার বেশি টাকা তার কাছে জমা রেখেছিল। ছোট ছোট ডাইরিতে টাকা লেনদেনের হিসাব রাখা হতো। আজ সকালে সুব্রত দাশকে বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজাপুর থানার পুলিশ। পুলিশ তার দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, তার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। সেই চিরকুটে আর্থিক অনটনের কথা লিখে যান ওই ব্যবসায়ী। এদিকে পুলিশ সূত্রে খবর, ব্যবসায় মন্দার কথা তিনি তার স্ত্রীকে জানিয়েছিলেন। তিনি তা সহ্য করতে না পেরে গত মঙ্গলবার আত্মঘাতী হন।

সোনার দোকানে পাশে ছেলে শুভাশিস দাস ওষুধের দোকান চালান। এদিন তিনি বলেন মায়ের মৃত্যুর দুদিন আগে তারা জানতে পারেন বাবার ব্যবসায় মন্দা চলছে। কিন্তু এরকম যে কিছু ঘটতে চলেছে তারা বুঝতে পারেনি। তিনি বাবার ব্যবসার খবর রাখতেন না। তাই ঠিক কি হয়েছে তা তিনি জানেন না। তবে তিনি শুনেছেন শেষের দিকে বাবা টাকার জন্য লটারির টিকিট কাটত। কিন্তু কোন লটারি টিকিট থেকে বাবার কপাল খোলেনি। তাই আত্মহত্যার চরম সিদ্ধান্ত গ্রহণ করে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00