Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমঝোতা চুক্তি মেনে ৭৮০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী ইস্তান্বুলে হওয়া সমঝোতা চুক্তি মেনে ৭৮০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া ও ইউক্রেন। গতকাল শুক্রবার (২৩ মে) ওই যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে যেমন সামরিক সদস্যরা রয়েছেন, তেমন বেসামরিক নাগরিকরাও রয়েছেন।

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই টানা তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া ও ইউক্রেনকে চাপ দিয়েছছেন ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা না করা হলে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপানো ও ইউক্রেনকে অর্থ-অস্ত্র সাহায্য বন্ধ করে দেবেন বলে হুমকি দিয়েছেন। ওই হুমকির পরে খানিকটা নরম হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহেই তুরস্কের রাজধানীতে বৈঠকে বসেছিলেন রুশ ইউক্রেনের প্রতিনিধিরা। তবে ওই বৈঠকে যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি দুই দেশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে ঐক্যমতে পৌঁছতে না পারলেও রুশ ও ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধবন্দিদের মুক্তির বিষয়ে সহহমত পোষণ করেছিলেন। শান্তি আলোচনা চালিয়ে যেতে উভয় দেশই ৫০০ করে যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছিল। সমঝোতা মেনে শুক্রবার দুই দেশই ৩৯০ জন করে মোট ৭৮০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে। তার মধ্যে ৫৪০ জন সেনা সদস্য এবং ২৪০ জন বেসামরিক নাগগরিক রয়েছেন। আজ শনিবার ও আগামিকাল রবিবার বাকি ২২০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হবে। যদিও যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে দুই দেশই পরস্পরের উপরে ড্রোন ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00