Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজা রামমোহন রায়কে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ভারতের নবজাগরণের জনক রাজা রামমোহন রায়কে  শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজা রামমোহন রায়ের (Raja Rammohan Roy) জন্মদিনে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ভারত পথিক ও সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। ভারতীয় নবজাগরণের অগ্রদূত, রাজনৈতিক মুক্তির দিশারী ও সামাজিক পরিবর্তনের দ্যোতক, তিনি প্রাত:স্মরণীয়।’

১৭৭২ সালে ২২ মে মুর্শিদাবাদ জেলার রাধানগর গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন। একেশ্বরবাদীতে বিশ্বাসী ছিলেন তিনি। তাঁর বাবা রামকান্ত রায় ছিলেন হিন্দু ব্রাহ্মণ। তাই বাড়িতে বরাবরই হিন্দু ধর্মের আবহ ছিল। কিন্তু পরবর্তীকালে তিনিই হিন্দু ধর্মের আচার বিচারের ঘোর বিরোধী হয়েছিলেন। ১৮২৮ সালে, রামমোহন রায় ‘ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠা করেছিলেন। যা ভারতের প্রথম সামাজিক-ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  প্রতিবছরের মতো এবারেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে (x post) শ্রদ্ধা জানিয়েছেন। রাজা রামমোহন রায়ের ২৫৩তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার। ভারত এখন এগিয়ে গিয়েছে অনেকটাই। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলেছে। ভারত আজ স্বাধীন দেশ। আজকের ভারতের শিক্ষাব্যবস্থা আধুনিক পাশ্চাত্য শিক্ষার বুনিয়াদের উপর দাঁড়িয়ে রয়েছে। বিশ্বের দরবারে ভারতকে এখন সম্মানের চোখে দেখা হয়। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এক সময় নিয়েছিলেন মনীষীরা, যারা সমস্ত সমালোচনা ঠেলে ফেলে দেশকে ভালোবেসে আত্মত্যাগ করেছিলেন। আর আদর্শের পথে নিজেদের নিয়োজিত করেছেন। ঠিক এই রকম একজন মানুষ রাজা রামমোহন রায়। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন দেশব্যাপী মানুষ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00