Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়াবহ টর্নেডোর কবলে মার্কিন যুক্তরাষ্ট্র, প্রাণহানি অন্তত ২৭ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্য সম্মুখীন হল ঘূর্ণিঝড় ও টর্নেডোর। ঝড়ের প্রচন্ড তাণ্ডবে হয়েছে প্রাণহানি। টর্নেডো কমপক্ষে ২৭ জনের প্রাণ নিয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। টর্নেডোতে আহত হয়েছেন আরও বহু মানুষ। সংবাদমাধ্যমে বলা হয়েছে, মৃতরা কেন্টাকি, মিসৌরি এবং ভার্জিনিয়ার বাসিন্দা। কেন্টাকির ১৮ জন, মিসৌরির ৭ জন এবং ভার্জিনিয়ার ২ জনের মৃত্যু হয়েছে।

কম বেশি প্রতি বছরই শক্তিশালী টর্নেডোতে আক্রান্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্র। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। শনিবার ভোরে কেন্টাকি রাজ্যের দক্ষিণ-পূর্বের লরেল কাউন্টিতে টর্নেডো আঘাত হানে। দিশেহারা হয়ে পড়ে মানুষ, মৃত্যুর কোলে ঢলে পড়ে অনেকেই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শুধু প্রাণ নয়, হয়েছে প্রচুর পরিমাণে সম্পত্তিহানি। মিসৌরি কর্তৃপক্ষ জানিয়েছে, টর্নেডোতে পাঁচ হাজারের মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদ উড়ে গিয়েছে,বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।

শনিবার বিকেল পর্যন্ত মিসৌরি ও কেন্টাকিতে প্রায়  ১ লক্ষ ৪০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। টর্নেডোর পরেই উদ্ধারকার্যে নেমে পড়ে দমকলবাহিনী। তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ঘরে ঘরে তল্লাশি চালায়। সেন্ট লুইয়ের দমকল বিভাগ সেন্টেনিয়াল খ্রিস্টান গির্জার এক অংশ ধসে পড়ে আহত তিনজনকে উদ্ধার করেছে। তবে তাঁদের মধ্যে পরে একজন মারা যান। সেন্ট লুইয়ের মেয়র জানিয়েছেন, তাঁর এলাকায় বাড়ি ও গাছ ভেঙে পড়ে অন্তত ৩৮ জন আহত হয়েছেন।

কেন্টাকির কর্মকর্তারা জানিয়েছেন, সেখানেও কয়েকজন গুরুতর আহত হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস অর্থাৎ জাতীয় আবহাওয়া দফতরের দেওয়া তথ্য বলছে মিসৌরিতে স্থানীয় সময় দুপুর আড়াইটার কিছু পরে সেন্ট লুই শহরের পশ্চিমদিকের ফরেস্ট পার্কের কাছে টর্নেডো প্রথম আঘাত হানে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই এলাকায় দুর্ঘটনা ও লুটপাট আটকাতে স্থানীয় সময় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, পার্শ্ববর্তী ইলিনয়তেও টর্নেডো আঘাত হেনেছে। এর প্রভাব পূর্বদিকে আটলান্টিক উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। একই সঙ্গে দেওয়া হয়েছে সতর্কবার্তা। আবহাওয়া দফতরের সতর্কতা সামনের সপ্তাহে টেক্সাসের উত্তরাঞ্চলে আবার টর্নেডোর আঘাত হানার প্রবল সম্ভাবনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00