Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রচুর মুনাফা অর্জনের লোভ, আমিরের ‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে ইউটিউবে

আমির সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দুই সপ্তাহ পরে ইউটিউবে 'সিতারে জমিন পার' মুক্তি দেবেন। এর জন্য তিনি প্রতি ভিউতে লাখ লাখ টাকা কামাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ২ বছর বিরতির পর রূপালী পর্দায় প্রত্যাবর্তন করছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। শেষবার তাঁকে ফরেস্ট গাম্পের রিমেক ‘লাল সিং চাড্ডা’-তে দেখা গিয়েছিলে আমির খানকে। ছবিটি বক্সঅফিসে বিগেস্ট ফ্লপ হয়েছিল। যা আমির খানের কেরিয়ারের অভিশাপ। এরপরেই অভিনেতা চলচ্চিত্র থেকে বিদায় নেবেন বলে ঠিক করে ফেলে ছিলেন। কিন্তু মত পাল্টায়। নতুন ছবির ঘোষণা করেন। আগামী জুনে রিলিজ হতে চলেছে আমিরের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিতারে জমিন পার’। যেটি তাঁর ব্লকবাস্টার ছবি ‘তারে জমিন পার’-এর নতুন সংস্করণ। তবে এর গল্প এবং অভিনয় আগের ছবির থেকে সম্পূর্ণ আলাদা হবে। তাই ছবিটির জন্যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। যদিও আমির হিন্দি চলচ্চিত্র জগতের সেই অভিনেতাদের মধ্যে একজন, যিনি স্ক্রিপ্ট নিয়ে অনেক পরীক্ষা-নীরিক্ষার পর ছবিতে হাত দেন। যাতে তাঁর ছবি সর্বোচ্চ দর্শক পায়। এই নীতিতে বিশ্বাসী আমির এবার ‘সিতারে জমিন পার’ ছবির জন্যে একটি বড় সিদ্ধান্ত নিলেন। যা ছবিটিকে ব্যপক আয়কারী ছবি বানিয়ে তুলতে পারে!

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, আমির তাঁর ছবির জন্য এমন একটি OTT মডেল আবিষ্কার করতে চলছেন, যা বড় প্ল্যাটফর্মগুলিকে বড় ধাক্কা দিতে পারে। জানা গিয়েছে যে, আমির তাঁর আসন্ন ছবিটি কোনও OTT প্ল্যাটফর্মে নয়, বরং ইউটিউবে স্ট্রিমিং করার পরিকল্পনা করছেন। সর্বাধিক দর্শকদের কাছে পৌঁছানোর জন্য আমির এই পরিকল্পনাটি করেছেন।

একটি প্রতিবেদন অনুসারে, আমির সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দুই সপ্তাহ পরে ইউটিউবে ‘সিতারে জমিন পার’ মুক্তি দেবেন। এর জন্য তিনি প্রতি ভিউতে লাখ লাখ টাকা কামাবেন। এবং ইউটিউবে ছবিটি মুক্তি পেলে বিনা সাবস্ক্রিপশনেই দর্শকরা দেখতে পাবেন। এবার দেখা যাক, আমির খানের মেগা প্ল্যান কতটা সফল হয়! ‘সিতার জমিন পার’ সম্পর্কে বলতে গেলে, আমিরের ছবিটি স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন্স’-এর রিমেক, যেখানে তিনি একজন ‘অত্যন্ত অভদ্র’ বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করছেন। আমিরের ‘সিতার জমিন পার’ ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার ছবিটি পরিচালনা করেছেন আর.এস.প্রসন্ন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00