Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতীয় সেনার প্রত্যাঘাত হজম করতে পারলেন না ফাওয়াদ খান

সকলের কাছে একটি শ্রদ্ধাশীল অনুরোধ, উত্তেজক কথা দিয়ে আগুন জ্বালানো বন্ধ করুন। নিরীহ মানুষের জীবনের কোনও মূল্য নেই। আরও ভালো বোধের জয় হোক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সেনার প্রত্যাঘাত হজম করতে পারলেন না ফাওয়াদ খান-সহ একাধিক পাক-তারকা পাকিস্তানের উপর ভারতের ‘এয়ার স্ট্রাইক’-এর তীব্র প্রতিক্রিয়া জানালেন পাক-অভিনেতা ফাওয়াদ খান। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যার যোগ্য প্রতিশোধ নিল ভারত। মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’-এর অধীনে বিশাল বিমান হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি দল। নিঃশেষ করে দিয়েছে পাক অধিকৃত এবং পাকিস্তানের ৯ টি সন্ত্রাসী ঘাঁটি। তবে ভারতের এই অতর্কিত বিমান হামলার ঘটনা ঘুনাক্ষরেও টের পায়নি কেউ। তবে ভারতের এই অভিযান হজম হল না পাক-অভিনেতা ফাওয়াদ খানের। নিজের দেশ ভারতীয়দের উপর হামলা চালিয়েছে, তার প্রত্যুত্তরে পাকিস্তানের উপর হামলা চালাল ভারত, মেনে নিতে কষ্ট হল ফাওয়াদের। একেই হয়তো বলে, হিংস্র মানসিকতা। যিনি কিনা ভারতে একাধিক ছবি করেছেন, মোটা টাকা পারিশ্রমিক নিয়েছেন এই দেশ থেকে। তিনিই এখন ভারতের নিন্দা করছেন, বিষয়টি নিয়ে তীব্র বিরোধিতা করেছে সকল ভারতীয়।

বুধবার ফাওয়াদ খানের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে তিনি ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানকে পাকিস্তানের উপর “লজ্জাজনক আক্রমণ” বলে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি পাকিস্তানে প্রাণ হারানো মানুষদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। যার মধ্যে পাক-তারকাদের ভারতে প্রবেশ এবং তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে ভারত। তাই তাঁর একটি পোস্টের স্ক্রিনশট এখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে লেখা রয়েছে, ‘সকলের কাছে একটি শ্রদ্ধাশীল অনুরোধ, উত্তেজক কথা দিয়ে আগুন জ্বালানো বন্ধ করুন। নিরীহ মানুষের জীবনের কোনও মূল্য নেই। আরও ভালো বোধের জয় হোক। ইনশাআল্লাহ। পাকিস্তান জিন্দাবাদ!’ ফাওয়াদ খানের পাশাপাশি হানিয়া আমির, মাহিরা খান, মাওরা হোকেন-সহ পাক- সেলিব্রিটিরাও তাদের দেশের উপর হামলার নিন্দা জানিয়েছেন।

অপারেশন সিঁদুর কী?

বুধবার ভোরে, ভারতীয় সশস্ত্র বাহিনী’ অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করেছে। ২২ এপ্রিল পহেলগাঁও ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি সন্ত্রাসী লঞ্চ প্যাড লক্ষ্য করে হামলা চালায় ভারত। এদিকে ভারতের এই হামলার ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় সেলিব্রিটি ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। কঙ্গনা রানাউত, রজনীকান্ত, অক্ষয় কুমার, অনুপম খের, নিমরত কৌর, রিতেশ দেশমুখ, বিবেক অগ্নিহোত্রী এবং অন্যান্য সেলিব্রিটিরাও ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00