Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দেশ সবার আগে…’, আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে নীরবতা ভাঙলেন নীরজ চোপড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘নীরজ চোপড়া ক্লাসিক’ ইভেন্টে পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এবার নীরবতা ভাঙলেন ভারতের সোনার ছেলে অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়া। ।

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার আগে নীরজ ভারতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের জন্য আরশাদ নাদিম আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে তাঁর সিদ্ধান্ত কেবল খেলাধুলা এবং খেলোয়াড়দের সম্মানের সঙ্গে সম্পর্কিত, কোনও রাজনৈতিক বা আবেগগত এজেন্ডার সাথে সম্পর্কিত নয়। নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর প্যারিস অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী আরশাদ নাদিম ‘নীরজ চোপড়া ক্লাসিক’ ইভেন্টে আসতে রাজি হননি।

নীরজ একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বলেছেন – “আমি সাধারণত খুব কম কথা বলি। কিন্তু যখন আমার দেশ, আমার পরিবার এবং সত্যের সম্মানের কথা আসে, তখন আমি নীরব থাকতে পারি না।” তিনি এই পোস্টে লিখেছেন যে, “আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানো হয়েছিল এক ক্রীড়াবিদের পক্ষ থেকে অন্য ক্রীড়াবিদকে। এর উদ্দেশ্য ছিল ভারতকে বিশ্বমানের ক্রীড়া ইভেন্টের কেন্দ্রবিন্দুতে পরিণত করা। মঙ্গলবার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার দুই দিন আগে সমস্ত খেলোয়াড়দের কাছে এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল।”

নীরজ স্পষ্ট জানিয়েছেন পহেলগাঁও হামলার পরবর্তী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ‘নীরজ চোপড়া ক্লাসিক’ ইভেন্টে আরশাদের অংশগ্রহণ বাতিল করা হয়েছে। নীরজ বলল- এমন পরিস্থিতিতে আরশাদের আসা মোটেও সম্ভব ছিল না। দেশের স্বার্থ আমার কাছে সর্বদা সবার আগে।

বিতর্কে নীরজ চোপড়ার মাকেও আক্রমণ করা হয়েছে। এতে কষ্ট পেয়েছেন স্বর্ণজয়ী জ্যাভলিন থ্রোয়ার। সেকথা প্রকাশ পেয়েছে তাঁর কথায়। নীরজ বলেছেন, “এক বছর আগে যখন আমার মা কিছু বলেছিলেন, তখন সকলে তাঁর প্রশংসা করেছিলেন। এখন সেই একই মানুষ একই জিনিসের জন্য তাঁকে টার্গেট করছে।” পোস্টের শেষে নীরজ জানিয়েছেন তিনি আরও কঠোর পরিশ্রম করবেন যাতে বিশ্বের দরবারে ভারতকে মানুষ শ্রদ্ধা করে।

নীরজ চোপড়া আরশাদ নাদিমকে ২৪শে মে বেঙ্গালুরুতে এনসি ক্লাসিক জ্যাভলিন থ্রো টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আরশাদ জানিয়েছেন, এই সময়ে তিনি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন। ২২ মে সেই জন্য তিনি কোরিয়া যাচ্ছেন। তাই আমন্ত্রণ গ্রহণ করা সম্ভব নয়। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর আরশাদের এই বক্তব্য সামনে এসেছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে নাদিম ৯২.৯৭ মিটার রেকর্ড থ্রো করে স্বর্ণপদক জিতেছিলেন। নীরজ চোপড়া ৮৯.৪৫ মিটার থ্রো করে রৌপ্য জিতেছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00