Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি নেতার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। ফেসবুকে স্থানীয় বিজেপি নেতা সহ বেশ কয়েকজনকে মানসিক ও শারীরিক হয়রানির জন্য দায়ী করে একটি ভিডিও পোস্ট করার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাটি বেঙ্গালুরুর কাছে এক স্থানে ঘটেছে।

মৃতের নাম প্রবীণ গৌড়া বেলুড়। বয়স ৩৫। তিনি আত্মহত্যার আগে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। তাতে তিনি বলেন যে কিরণ গৌড়া, হরিশ, ভাস্কর নারায়ণপ্পা, দোদ্দাগাড়ে মধু গৌড়া এবং সারাভানা নামে কয়েকজন ব্যক্তি তাঁকে মানসিকভাবে হয়রানি করছে। দীর্ঘ দুই মাস ধরে চলছে এই নির্যাতন। আর পারছেন না তিনি। তাই বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ।

বেলুড় মৃত্যুর আগে বিশেষভাবে অনুরোধ করে বলেছেন যে কিরণ গৌড়াকে যেন কোনওভাবেই রেহাই দেওয়া না হয়। এই ব্যক্তিই তাঁর মানসিক হয়রানির জন্য প্রত্যক্ষ্যভাবে দায়ী। তিনি আরও অভিযোগ করেছেন যে কিরণ প্রায়শই ফোন কলের মাধ্যমে মহিলাদের হয়রানি করেন।

যে বিজেপি নেতার বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ উঠেছে তাঁর নাম  মুনিরাজ গৌড়া। তিনি বিজেপির মণ্ডল সভাপতি। বেলুড় অভিযোগ করেছেন যে মুনিরাজু গৌড়া, স্থানীয় কাউন্সিলর ভাগ্যম্মা এবং তার স্বামী শ্রীনিবাস তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।

তিনি দাবি করেছেন যে আর্থিক আলোচনার অজুহাতে তাকে মুনিরাজুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে ভাগ্যম্মা এবং শ্রীনিবাস একদল লোককে ডেকে নিয়ে প্রায় দুই ঘন্টা ধরে বেলুরকে লাঞ্ছিত করে। এমনকি তার ফোন কেড়ে নেয়। পরে বেঙ্গালুরুর উপকণ্ঠে আনেকালের একটি স্কুলের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় প্রবীণ গৌড়া বেলুড়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00