Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

”আপকে য্যায়সা কোই নেহি”, ইতালির প্রধানমন্ত্রী মেলোনির প্রেমে মজেছেন ট্রাম্প’

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জিওর্দানো মেলোনি বর্তমানে মার্কিন সফরে রয়েছেন। হোয়াইট হাউজে গিয়ে তিনি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন। মেলোনি হলেন প্রথম ইউরোপীয় নেতা যিনি সীমান্ত শুল্ক আরোপের পর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন। মার্কিন প্রেসিডেন্টও মেলোনির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, “মেলোনি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ। আমার মনে হয় তিনি একজন অতীব পটু প্রধানমন্ত্রী। ইতালিতে তিনি চমৎকার কাজ করছেন।”

এখানেই শেষ নয়, মার্কিন প্রেসিডেন্টের আরও সংযোজন, “মেলোনি অসাধারণ প্রতিভাধর। তিনি বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের মধ্যে একজন। ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বের দিক দিয়ে বলতে গেলে মেলোনির মতো আর কেউ নেই। আমাদের সম্পর্ক খুবই ভাল। উভয় দেশই ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলেছে।”

রাষ্ট্রপতি ট্রাম্প মেলোনিকে একজন মহান প্রধানমন্ত্রী হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তিনি গোটা ইউরোপ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন।

হোয়াইট হাউজে মেলোনি এবং ট্রাম্পের মধ্যে বাণিজ্য, শুল্ক থেকে শুরু করে অভিবাসন এবং পশ্চিমা জাতীয়তাবাদের মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে।

ট্রাম্প বলেন যে তিনি তাড়াহুড়ো করে ব্যবসায়িক চুক্তি করতে চান না। শুল্ক আরোপের ফলে আমেরিকা ব্যাপকভাবে লাভবান হচ্ছে। তবে ভবিষ্যতে যে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করতে পারেন তেমন ইঙ্গিত মিলেছে। এই সময় মেলোনি বলেন যে ইতালীয় কোম্পানিগুলি আমেরিকায় ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে এবং ইতালি আমেরিকা থেকে জ্বালানি আমদানি বাড়াবে।

 

মেলোনিই একমাত্র ইউরোপীয় নেতা যাকে ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। মেলোনি এবং ট্রাম্পের অনেক বিষয়ে একই মতামত রয়েছে। অভিবাসন থেকে শুরু করে চোরাচালান পর্যন্ত, বিভিন্ন সমস্যা মোকাবেলার ক্ষেত্রে তারা উভয়েই একই রকম চিন্তা করে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00