Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শঠে শাঠ্যং! মার্কিন পণ্যের উপরে ৮৪ শতাংশ কর চাপাল চিন

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কর যুদ্ধ তুঙ্গে চড়ছে। গতকাল মঙ্গলবারই চিনা পণ্যের উপরে ১০৪ শতাংশ কর আরোপের ঘোষণা করেছিল হোয়াইট হাউস। বুধবার তার পাল্টা হিসাবে মার্কিন পণ্যের উপরে অতিরিক্ত ৮৪ শতাংশ কর আরোপের ঘোষণা করল শি চিনফিংয়ের সরকার। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার কাছেও উন্মাদ ট্রাম্পের বিরুদ্ধে নালিশ ঠুকেছে বেজিং।

মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরেই কর-যুদ্ধের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যে সব দেশ মার্কিন পণ্যের উপরে অতিরিক্ত কর চাপায়, সেই সব দেশগুলির পণ্যেও তেমন কর চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তা যে কথার কথা চিল না গত বুধবারই তা বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন দেশের উপরে কর আরোপের ঘোষণা করেছেন। চিনের উপর ৩৪ শতাংশ, বাংলাদেশের উপর ৩৭ শতাংশ, পাকিস্তানের উপর ২৯ শতাংশ, ভারতের উপর ২৭ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এ ছাড়া কম্বোডিয়ায় ৪৯ শতাংশ, ভিয়েতনামে ৪৬ শতাংশ, শ্রীলঙ্কায় ৪৪ শতাংশ, থাইল্যান্ডে ৩৬ শতাংশ, তাইওয়ানে ৩২ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩২ শতাংশ, সুইজারল্যান্ডে ৩১ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৩০ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ২৫ শতাংশ, জাপানে ২৪ শতাংশ, মালয়েশিয়ায় ২৪ শতাংশ, ইসরায়েলে ১৭ শতাংশ, ফিলিপাইনে ১৭ শতাংশ, সিঙ্গাপুরে ১০ শতাংশ, যুক্তরাজ্যে ১০ শতাংশ, তুরস্ক, ব্রাজিল, চিলি, অস্ট্রেলিয়া এবং কম্বোডিয়ায় ১০ শতাংশ করে শুল্ক আরোপের কথা উল্লেখ করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কর আরোপের পরেই বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে ধস নামে। দালাল স্ট্রিট, ন্যাসডাক, ডাউ জোন্স-কেউ রেহাই পায়নি। গত শুক্রবার বদলা নিতে মার্কিন পণ্যের উপরে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিল চিনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন। সেই সঙ্গে অন্তত সাতটি খনিজ উপাদানের (রেয়ার আর্থ এলিমেন্টস) রফতানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় চিন সরকার। তার মধ্যে রয়েছে গ্যাডোলিনিয়াম, ইট্ট্রিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। গ্যাডেলিনিয়াম এমআরআই-সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ইট্রিয়াম ব্যবহার হয় মোবাইল ফোনের পর্দায়,ক্যামেরার লেন্স এবং আধুনিক ডিসপ্লে বোর্ডে। চিনের ওই পদক্ষেপে চচটে লাল হয়ে যান ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার তিনি বেজিংকে পাল্টা কর প্রত্যাহারের জন্য ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন। ২৪ ঘন্টার মধ্যে চিন সরকার মার্কিন পণ্যের উপরে ৩৪ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে পাল্টা চিনা পণ্যের উপরে আরও ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে বলে হুঙ্কার ছেড়েছিলেন। ওই হুঙ্কারের পরেও বেজিংয়ের তরফে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ২৪ ঘন্টার সময়সীমা শেষ হতেই চিনা পণ্যর উপরে ১০৪ শতাংশ কর আরোপের ঘোষণা করা হয় হোয়াইট হাউসের তরফে। মাত্র এক সপ্তাহের মধ্যেই চিনা পণ্যের উপরে কর ১০ শতাংশ থেকে ১০৪ শতাংশে পৌঁছল।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বেজিংয়ের তরফে বলা হয়েছিল ‘যত খুশি কর চাপাক আমেরিকা। আমরাও এর শেষ দেখে ছাড়ব।’ ওই হুঙ্কারের পরেই মার্কিন পণ্যের উপরে আরও ৫০ শতাংশ অতিরিক্ত কর আরোপের ঘোষণা করা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00