Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কৃষ ৪’-এ হৃতিকের নায়িকা হচ্ছেন প্রীতি জিনতা, জোর জল্পনা

ভক্তদের অপেক্ষা, ছবির নায়িকা ঘোষণার জন্যে। জানা যাচ্ছে, কৃষ সিরিজের প্রথম নায়িকা প্রীতি জিনতাই ফিরছেন 'কৃষ ৪'-এ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষিত ‘কৃষ ৪’- দিয়ে পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন হৃতিক রোশন। প্রযোজকের আসনে থাকবেন রাকেশ রোশন এবং আদিত্য চোপড়া। জানা যাচ্ছে, হৃতিক ছবিতে তিন চরিত্রে অভিনয় করতে প্রস্তুত- বাবা রোহিত, সুপারহিরো কৃষ এবং খলনায়ক। কিন্তু ভক্তদের অপেক্ষা, ছবির নায়িকা ঘোষণার জন্যে। জানা যাচ্ছে, কৃষ সিরিজের প্রথম নায়িকা প্রীতি জিনতাই ফিরছেন ‘কৃষ ৪’-এ।

তবে তিনি কোন চরিত্রে অভিনয় করছেন তা জানা যায়নি। এই উচ্চাভিলাষী প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উঠে এসেছে। একটি প্রতিবেদন অনুসারে, এই সিনেমায় হৃতিক এবং প্রীতি জিন্তাকে একসঙ্গে দেখা যাবে জোর গুঞ্জন রয়েছে। সূত্রের খবর, ছবিটি উচ্চমানের প্রযুক্তিতে পরিপূর্ণ হতে চলেছে। ইনফিনিটি ওয়ার এবং এন্ডগেমের মতো বিশ্বব্যাপী ব্লকবাস্টার ছবি থেকে অনুপ্রাণিত। আর ‘কৃষ’ সিরিজের সমস্ত কলাকুশলীদের ‘কৃষ ৪’-এ দেখা যাবে। প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয় এবং রেখা সকলেই তাঁদের পুরোনো ভূমিকায় ফিরে আসবেন। এছাড়াও আইকনিক নৃত্যশিল্পী নোরা ফাতেহি একটি শক্তিশালী, অ্যাকশন-প্যাকড চরিত্রে অভিনয় করতে পারেন। দিন কয়েক আগেই পরিচালক রাকেশ রোশন একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে পরিচালক হিসেবে হৃতিক রোশনের ডেবিউ করার খবরটি প্রকাশ করেছেন।

তিনি লিখেছিলেন, “দুগ্গু ২৫ বছর আগে আমি তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম, এবং আজ আবার ২৫ বছর পর তোমাকে দুই চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া এবং আমি একজন পরিচালক হিসেবে লঞ্চ করছি আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ছবি #Krrish4 কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুভকামনা এবং আশীর্বাদ সহ এই নতুন অবতারে তোমার সাফল্য কামনা করি।” এদিকে হৃতিক বর্তমানে ‘ওয়ার ২’ -এর শুটিং করছেন এবং শীঘ্রই তিনি কৃষ ৪-এর কাজ শুরু করবেন বলে আশা করা হচ্ছে ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00