Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পয়লা বৈশাখের দিন এই নিয়মগুলো মানলেই খুলে যাবে ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ এপ্রিল পয়লা বৈশাখ ( Poila Baishakh) । একটা নতুন বছরের শুরু। বছরের এই দিনটিকে খুব শুভ বলে মনে করা হয়। এই দিন থেকেই যাবতীয় ব্যবসায়িক কাজকর্ম শুরু হয়। নতুন মাসে ব্যবসায়ীরা হালখাতা শুরু করেন।

মনে করা হয়, মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন, যা পরবর্তীতে পয়লা বৈশাখের সঙ্গে সম্পর্কিত হয়। সম্রাট আকবর হিজরি পঞ্জিকা অনুসারে খাজনা আদায়ের জটিলতা দূর করতে চেয়েছিলেন। এতে সৌরবর্ষের সঙ্গে সমন্বয় ঘটিয়েছিলেন তিনি। 

বাংলা বছরের প্রথম দিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম ও ত্রিপুরায় রাজ্যে “পয়লা বৈশাখ” নামে পরিচিত।  এই দিনটিতে বিভিন্ন জায়গায় নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় উৎসব পালিত হয়য়। বিভিন্ন দোকানে লক্ষ্মী নারায়ণ পূজো হয়। হালখাতা উপলক্ষে ব্যবসায়ীরা ক্রেতাদের মিষ্টি, উপহার ও বাংলা ক্যালেন্ডার বিতরণ করেন।

এই দিন শিব-পার্বতীর পুজো করা খুব ভাল। হিন্দু পুরাণ মতে, ভক্তদের মনবাঞ্ছা পূরণ করতেই শিব-পার্বতী  ধরাধামে অবর্তীণ হয়েছিলেন।  তাঁদের সন্তান গণপতি। তাই বৈশাখ মাসের প্রথম দিন গণেশের উপাসনা করলে সকল মনের আশা পূর্ণ হয়।

কলকাতার কালীঘাট মন্দির ও দক্ষিণেশ্বর কালীবাড়িতে এই দিন প্রচুর পূণ্যার্থী পূজা দেন।

পাশাপাশি ব্যবসায়ীরা লক্ষ্মী-গণেশ ও হালখাতা পুজো করেন। তাই মনে করা হয় সংসারে বা ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সার্বিক উন্নতির জন্য এই মাসে গণেশ পুজো করা অত্যন্ত শুভ।

গণপতি হিন্দু সম্পদায়ের কাছে সিদ্ধিদাতা, বিঘ্নহর্তা নামে পরিচিত। তিনি সিদ্ধি সমৃদ্ধি দান করেন।  আবার জ্ঞানের দেবতা রূপে পূজিত হন গণেশ।

পয়লা বৈশাখের দিন গণেশ পুজো করলে মানসিক শক্তি আসে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। যিনি প্রতিদিন গণেশের স্তোত্র পাঠ করেন, তাঁর সমস্ত বাধা বিপত্তি দূর করা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00