Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমেরিকার ‘এমকিউ-৯’ ড্রোন ভূপতিত করল হুতি সন্ত্রাসীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে বেজে গিয়েছে যুদ্ধের দামামা। ইরানের সঙ্গে আমেরিকার সঙ্ঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইরানে হামলার জন্য আরব সাগরে একের পর এক যুদ্ধজাহাজ পাঠাতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর তার মধ্যেই এবার অতর্কিতে হামলা চালিয়ে অত্যাধুনিক মার্কিন ড্রোন ‘এমকিউ-৯’ ভূপতিত করল হুতি সন্ত্রাসীরা। শুধু তাই নয়, মার্কিন যুদ্ধজাহাজ ট্রুম্যানের উপরেও হামলা চালিয়েছে। যদিও ওই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, আল হুদাইদাহ গভর্নরেটের আকাশসীমায় আরও একটি মার্কিন এমকিউ-৯ (MQ-9) ড্রোন ভূপতিত করা হয়েছে। ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে। এই নিয়ে গত ৭২ ঘন্টায় দ্বিতীয় মার্কিন ড্রোন ভূপতিত করা হয়েছে। মার্কিনিদের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করার পর থেকে এখনও পর্যন্ত ১৭টি মার্কিন ড্রোন ধ্বংস করল হুতি যোদ্ধারা।এছাড়া উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ‘ট্রুম্যান’ এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজের ওপর যৌথভাবে আক্রমণ চালিয়েছে।

এদিকে লেবানন-ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল মায়াদিন’ এক প্রতিবেদনে জানিয়েছে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৬১ জন ইয়েমেনি নিহত হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আনিস আল-আসবাহি জানিয়েছেন, ‘গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে বিমান হামলায় পাঁচজন নিহত, পাঁচজন আহত এবং একজন নিখোঁজ হয়েছেন।’ মার্কিন হামলার যোগ্য প্রত্যুত্তর দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আনিস আল-আসবাহি। তাঁর কথায়, ‘ইয়েমেনের মানুষ তাদের চ্যালেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা মোকাবিলা করার জন্য প্রস্তুত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00