Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর, কলকাতা-পুরী ভলভো বাস সার্ভিস চালু করছে পরিবহণ দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতা থেকে পুরী যাওয়ার পরিষেবা আরও সহজ করতে উদ্যোগী হয়েছে রাজ্য। এতদিন বেসরকারি বাস পরিষেবা ছিল। এবার  কলকাতা–পুরী ভলভো বাস চালাবে রাজ্য সরকার। অত্যাধুনিক ভলভো বাস এনে পুরী যাওয়ার পথ আরও সুগম করছে পরিবহণ দপ্তর। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, সবদিক ঠিক থাকলে বৈশাখের শুরুতেই এই ভলভো বাস পরিষেবা চালু হবে। বেসরকারি বাসের ভাড়ার তুলনায় সরকারি ভলভোয় ভাড়া ৩০–৪০ শতাংশ কম হতে পারে। কলকাত-পুরীর পাশাপাশি আরও পাঁচটি রুটে ভলভো পরিষেবা চালু করা হবে। শিলিগুড়ি, তারাপীঠ, মায়াপুর, দিঘা ও পুরুলিয়ায় ভলভো বাস চালু করতে চাইছে সরকার।

কলকাতা–পুরী রুটে বেসরকারি বাসের ভাড়া এতটাই বেশি যে তা অনেক মানুষের নাগালের বাইরে। ট্রেনে টিকিট না–পেলে সকলেই বাসে পুরী যেতে পারবেন, এমন সাধ্য সকলের নেই। অভিযোগ, বেসরকারি বাসে ভাড়া চাহিদা অনুযায়ী ওঠা–নামা করে। এ সব বিষয় মাথায় রেখেই ভলভো পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চাহিদে বেশি কম যাই থাকুক, বাসের ভাড়া থাকবে নির্দিষ্ট। ফলে অনেকটাই কম খরচে হয়ে জগন্নাথ দর্শনে যেতে পারবেন যাত্রীরা।

পরিবহণমন্ত্রী বলেন,  পর্যটনকেন্দ্রগুলি সামনে রেখেই এই ছ’টি রুট ঠিক করা হয়েছে। সাধারণ মানুষের বিনোদন ও আরামের দিকটির দিকে নজর দিয়ে অত্যাধুনিক ভলভো বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনের পাশাপাশি নির্দিষ্ট কাউন্টার থেকেও কাটা যাবে ভলভো বাসের টিকিট। কাউন্টার কোথায় থাকবে, তা–ও দ্রুত জানানো হবে।

পরিবহণ দফতর সূত্রে খবর, সাড়ে ৯ কোটি টাকা খরচ করে ৯,৬০০ সিসির ছ’টি ভলভো বাস কিনেছে। অত্যাধুনিক মডেলের এই বাসগুলিতে চালক ও কন্ডাক্টরের বসার জায়গা বাদ দিয়ে আরও ৪৩টি সিট রয়েছে। অন্য বাসের তুলনায় এই বাসগুলি যেমন অনেক বেশি আরামদায়ক। যাত্রী নিরাপত্তার দিকটিও অত্যন্ত ভালো বলে জানা গিয়েছে।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00