Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়িতে কেন এত বাজি মজুত ছিল, তদন্ত করে দেখবে পুলিশ: সুপ্রতিম সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: পাথরপ্রতিমাতে ঢোলারহাটে বাড়িতে কেন এত বাজি মজুত ছিল সেটা পুলিশ তদন্ত করে দেখবে। মঙ্গলবার ভবানী ভবনে রাজ্য পুলিশের আইজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার(Supratim sarkar) সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন বাজির ওই গুদামে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক টিম।

এই বাজি যারা প্রস্তুত করত তাদের বৈধ লাইসেন্স ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। পঞ্চায়েত থেকে স্থানীয়ভাবে কোন লাইসেন্স(Licence) দিয়েছিল কিনা সে বিষয়টিও দেখা হবে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ২৮৭,২৮৮, ১০৫, ১১০, ১২৫ বিএনএস ২৪-২৪ ফায়ার সার্ভিস কন্ট্রোল একটি মামলা দায়ের করা হয়েছে। রাজ্য পুলিশের আইজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, পাথরপ্রতিমার ঘটনা প্রমাণ করছে যে এখনো সচেতনতার অভাব রয়েছে।

পুলিশ প্রশাসন বাজি প্রস্তুতকারক সংস্থাগুলি সঙ্গে ফের আলোচনায় বসবে বলে জানান তিনি। নিরাপদ মজুদ স্থান চিহ্নিত করা হবে বলে জানান তিনি। মানুষের জনবসতি নেই এমন জায়গায় বাজি মজুদ করতে হবে ।আর এ নিয়ে যারা বাজি তৈরি করে তাদের সঙ্গে বৈঠকে বসবে পুলিশ প্রশাসন। ওখানে যদি অন্য কোন বোমা বারুদ পাওয়া যায় সেটাও খতিয়ে দেখা হবে। কোথা থেকে এই বারুদ আসছে সেই উৎসস্থল খুঁজে বের করা হবে। ইতিমধ্যে পাথরপ্রতিমাতে(Patharpratima) বেআইনি বাজি মজুদ গুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮।

বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বাঁশ বাগানে আতশবাজি তৈরির বারুদ মজুদ রয়েছে ।স্তরে স্তরে সাজানো রয়েছে। এমনই দৃশ্য মঙ্গলবার সকালে ধরা পড়ে।পুকুরে পড়ে রয়েছে বারুদ, গ্যাস সিলিন্ডার(Gas Cylindar), এবং বিভিন্ন বাজি।প্রশ্ন উঠছে যে বাড়িতে আগুন লেগে ৮ জন মারা গেল, তাছাড়াও বাঁশ বাগানের বাজি তৈরির কারখানা। কতদিন ধরে এই বেআইনি বাজি তৈরির কারখানা চলছিল, তা জানতেই তদন্ত শুরু করেছে প্রশাসন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00