Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নববর্ষের আগেই সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের, মহার্ঘ ভাতা বাড়ল ২ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন বছরের আগেই সুখবর পেলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা। সরকারি কর্মীদের ২ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধিতে শুক্রবার (২৮ মার্চ)  অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২ শতাংশ বৃদ্ধির ফলে মূল বেতনের মোট ডিএ হবে ৫৫.৯৮ শতাংশ। তবে গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি। ২ শতাংশ ডিএ ঘোষণায় খুশি নন অধিকাংশ কেন্দ্রীয় কর্মচারিদের সংগঠনের শীর্ষ নেতারা। যদিও সূত্রের খবর, খুচরো মূল্যবৃদ্ধির হার লাগাতার নিম্নমুখি হওয়ায় এবং সহনশীলতার মধ্যে থাকায় ২ শতাংশ ডিএ যথেষ্ট বলে মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত বছরের জুলাইতে কর্মচারিদের জন্য সর্বশেষ মহার্ঘভাতা ঘোষণা করেছিল মোদি সরকার। সেবার তিন শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল।

করোনাভাইরাসের প্রকোপের সময় আর্থিক মন্দার দোহাই পেড়ে মহার্ঘ ভাতা ঘোষণা স্থগিত রেখেছিল মোদি সরকার। তিন কিস্তির ডিএ দেওয়া হয়নি। পরে ২০২১ সালে আবার ডিএ দেওয়া শুরু করে কেন্দ্র। তখন থেকে তিন বা চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। গত বছরের জুলাইয়ে শেষ বার ডিএ ঘোষণা করা হয়েছিল। সেবার তিন শতাংশ ডিএ ঘোষণা করার ফলে ৫০ থেকে ৫৩ শতাংশ হয়েছিল কেন্দ্রীয় মহার্ঘভাতা। দীর্ঘ ৯ মাস কেটে গেলেও কেন্দ্রের তরফে নতুন করে ডিএ’র ঘোষণা না হওয়ায় ক্ষোভে ফুঁসছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা।

নতুন বছর শুরু হওয়ার সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য যে কোনও মুহুর্তে মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে মোদি সরকার। মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্যে রেখে কর্মীদের মহার্ঘভাতা দেয় সরকার। হিসাবে বলছে, এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে কম। এটাই ডিএ নির্ধারণের অন্যতম মানদণ্ড।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00