Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরনো প্রসাধনী থেকে সাবধান হন! ত্বকে হু হু করে ছড়াবে সংক্রমণ

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক মহিলা আছেন যারা প্রসাধনী নিয়ে মেতে থাকেন। সাজসজ্জার দিক থেকে প্রসাধনীর গুরুত্বও নেহাত কম নয়। শুধুমাত্র ব্যবহার করা নয়,রীতিমত শখের জন্যও অনেকে প্রসাধনী কিনে থাকেন।প্রসাধনীর নিচে মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা থাকে।অনেক সময় সেটা খেয়াল করেন না অনেকেই।ওই মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করার ফলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন রুপটান শিল্পীরা।অনেকের কাছে লিপস্টিক,লাইনার ব্লাশার থেকে শুরু করে ফাউন্ডেশন নির্দিষ্ট সময়কাল রয়েছে।ফুরোচ্ছে না বলে সে সব জিনিস বহুদিন ধরে ব্যবহার করছেন?তবে আজ থেকেই সতর্ক হন।কেননা মেয়াদ উত্তীর্ণ জিনিস থেকে ছড়িয়ে যেতে সংক্রমণ।জানেন কী কীভাবে।

আইলাইনার : লাইনারের ক্ষেত্রে সাবধান হন।মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা তা সবার আগে চেক করুন।চোখের পাতার উপরে আজকাল অনেকেই পেন্সিল লাইনার ব্যবহার করেন।পেনসিল লাইনারের মুখে যদি সাদা রঙের কোনও বস্তু চোখে পড়ে তা হলে সাবধান, ওইটি আসলে ছত্রাক।এই লাইনার চোখে দিলে নিমেষে ছড়িয়ে যেতে পারে সংক্রমণ।

লিপস্টিক: মেয়াদ শেষ হওয়ার পরে অনেকে লিপস্টিকের মায়া কাটাতে পারেন না।তরল,ক্রেয়ন বা স্টিক যেমনই হোক, সেগুলির মেয়াদ থাকে ৬ থেকে ৮ মাস।তবে তা কোনরকমে অন্ততপক্ষে বছরখানেক ব্যবহার পর্যন্ত সর্বশেষ ব্যবহার করা যায়। এরপর তা হয়ে ওঠে ঠোঁটের জন্য অত্যন্ত ক্ষতিকর।

ফাউন্ডেশন : ফাউন্ডেশন যদি ব্যবহার করতে না চান তবে নেহাতই বাক্স বন্দি করবেন না। অনেকে এটি সযত্নে তুলে রাখে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পরও কোন একসময় এটি ব্যবহার করে ফেলে। যেটি ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর।

আইশ্যাডো :পাউডার ব্লাশের মেয়াদ খুব বেশি দিন থাকে না। বর্ষাকালে খুব সহজেই এই ধরনের ব্লাশের উপর ছত্রাকের আস্তরণ পড়ে। তাই ব্যবহার করার আগে তেমন কিছু দেখলে অবশ্যই সতর্ক থাকতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00