Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার শ্রমিক

ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা। সন্ধ্যায় হোস্টেল থেকে বেরিয়ে চা খেতে গিয়ে ছিলেন ওই ছাত্রী। অভিযোগ, সেই সময়েই মেডিকেল কলেজের নির্মীয়মাণ ভবনের এক শ্রমিক ওই ছাত্রীর হাত ধরে টানাটানি করেন। ঘটনাটি ঘটেছিল, বৃহস্পতিবার (১৩ মার্চ) ঝাড়গ্রামে। ছাত্রী তৎক্ষণাৎ পুলিশে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। এবং তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই রাতেই অভিযুক্ত মার্শাল মুর্মু ওরফে লক্ষ্মীরামকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, বাঁকুড়া জেলার বাসিন্দা ওই ছাত্রী ঝাড়গ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার হোস্টেল থেকে বেরিয়ে এক সহপাঠীর সঙ্গে চা খেতে যাচ্ছিলেন ওই তরুণী। সে সময়েই ছাত্রীরা বুঝতে পারেন যে, অভিযুক্ত শ্রমিক মার্শাল তাঁদের পিছু নিয়েছে। এরপর মার্শাল ছাত্রীদের ডেকে তাঁদের সঙ্গে কথা বলতে চায়। কিন্তু ছাত্রীরা তাঁর সঙ্গে কথা বলার অনাগ্রহ প্রকাশ করেন। কিন্তু ওই যুবক কোনও কথা শোনেন নি। এরপরে ভয়ে রাস্তায় এক টোটোকে দাঁড় করান ছাত্রীরা। আর টোটোতে উঠতে গেলে মার্শাল এসে তাঁদের বাধা দেয়। তখনই ওই ছাত্রীর হাত ধরে টানাটানি করে সে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রী জানিয়েছেন, ‘আমি বার বার বারণ করার পরেও ওই যুবক আমাদের কথা শোনেনি। সে আমাদের মেডিকেল কলেজের নির্মীয়মাণ ভবনে কাজ করে। অনেক দিন ধরেই আমাকে বিরক্ত করত। দিন আমি টোটোয় উঠতে গেলে সে আমার হাত ধরে টানাটানি করে। এরপর কোনভাবে তাঁর হাত ছাড়িয়ে আমরা টোটোতে উঠে পালাই।’ এ প্রসঙ্গে ঝাড়গ্রামের এসডিপিও শামিম বিশ্বাস জানিয়েছেন, ‘অভিযোগ পাওয়ার পরেই নির্মীয়মাণ ভবনের শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধৃতকে ঝাড়গ্রামের সিজেএম আদালতে তোলা হয়েছে। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে কোন কথা বলতে চাননি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গতবছর ৮ অগস্ট কলকাতা আরজি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণের পর খুনের কাণ্ডে সারা রাজ্য তোলপাড় পড়ে গিয়েছিল। এরপরেই নিরাপত্তা বাড়ানো হয় রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে। সিসিটিভি ক্যামেরা লাগানোর উপরেও জোর দেওয়া হয়। কিন্তু তাতেও একের পর এক শ্লীলতাহানি, ধর্ষণের ঘটনা ঘটছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00