Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘খেলব হোলি…’, রংয়ের উ‍ৎসবে মাতোয়ারা কোচবিহার থেকে কাকদ্বীপবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর সেই পার্বনের অন্যতম হচ্ছে দোলযাত্রা বা দোল পূর্ণিমা। যা আপামর বাঙালির কাছে রংয়ের উ‍ৎসব। শুধু রং-বাজির দিন। আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকেই রংয়ের উ‍ৎসবে নিজেকে রাঙাতে নেমে পড়েছেন বঙ্গবাসী। কাকদ্বীপ থেকে কোচবিহার-সব জেলাতেই সাড়ম্বরে পালিত হচ্ছে দোল বা হোলি। উ‍ৎসবের মেজাজে পালিত দোলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সজাগ দৃষ্টি রেখে চলেছে পুলিশ ও প্রশাসন। রাজ্যের সংবেদনশীল এলাকায় চলছে কড়া নজরদারি। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোথাও থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।  বসন্তকে বরণ করতে গত কয়েকদিন ধরেই চলছিল জোর প্রস্তুতি। অফিস থেকে স্কুল-কলেজে দোলের দিন ছুটি থাকায় রংয়ের উ‍ৎসব আগেই শুরু হয়ে গিয়েছে। সারা গায়ে একরাশ রং মেখে বাড়ি ফিরেছেন পড়ুয়া থেকে কর্মজীবীরা। কারও মুখে নেই কোনও বিরক্তি। সবাই যেন অস্ফুট স্বরে আওড়ে চলছিলেন বিখ্যাত এক সংস্থার ততোধিক বিখ্যাত বিজ্ঞাপনের জিঙ্গল-দাগ আচ্ছে হ্যায়।

এদিন ভোরের আলো ফোটার খানিক বাদেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় রংয়ের উ‍ৎসব। আট থেকে আশি সবাই রঙিন হতে শুরু করেছেন বসন্তের ছোয়ায়। বেশ কয়েকটি জায়গায় চিরাচরিত ঐতিহ্য মেনে সকাল-সকাল বের করা হয়েছিল প্রভাতফেরি। কোথাও ‘ওগো গৃহবাসী…’, আবার কোথাও ‘রং যেন মোর মর্মে লাগে…’ গানেই ঘুম ভেঙেছে আলসে হিসাবে খানিকটা কুখ্যাতি থাকা বঙ্গবাসীর। আবিরে রাঙা হল মুখ। লাল, নীল, হলুদের সমারোহ। বেলুড় মঠে মঙ্গলারতি দিয়ে দোল উৎসবের সূচনা হয়। ঊষা কীর্তন গেয়ে মন্দির প্রদক্ষিণ করেন সন্ন্যাসী ও ভক্তরা। ইসকনের মন্দিরে দোল খেলা হয় না। তাই মহাপ্রভুর চরণে আবির দিয়ে হয়েছে রঙের উৎসবের সূচনা। বিভিন্ন আবাসন, সামাজিক সংগঠনের তরফেও আয়োজন করা হয়েছে দোল উ‍ৎসবের। বাড়ির বয়স্করা সকালের কাজকর্ম সেরে ফেলার জন্য দেরি করে উ‍ৎসবে সামিল হবেন বলে ভেবেছিলেন। কিন্তু তা হওয়ার কী জো রয়েছে। ছোট্টরা পিচকারি থেকে রঙিন জল ছিটিয়ে অপরাধ ঢাকতে চি‍ৎকার করে উঠেছে, বুঢ়া না মানো হোলি হ্যায়। আকাশ ঢেকেছে রং-বেরংয়ের আবিরে। সেই সঙ্গে চলছে দেদার খানাপিনার আয়োজন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00