Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL 2025: ব্যাটসম্যান হিসেবেই ফিরছেন এই অজি ক্রিকেটার, খেলবেন লখনউয়ের হয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh) অবশেষে চোট কাটিয়ে ফিরছেন IPL 2025-এ! তবে এবার তিনি শুধু Lucknow Super Giants (LSG)-এর হয়ে ব্যাটসম্যান হিসেবেই খেলবেন। চোটের কারণে Champions Trophy 2025 মিস করার পর, তিনি আগামী ১৮ মার্চ দলে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

কী চোটে ভুগছেন Marsh?

গত বছর অর্থা‍ৎ ২০২৪ সাল থেকে মিচেল মার্শ (Mitchell Marsh) কোমরের disc problem-এ ভুগছিলেন। সেই সমস্যা আরও বেড়ে গিয়ে 2025 Champions Trophy-র আগেই তাকে প্রতিযোগিতা থেকে ছিটকে দেয়। Cricket Australia জানিয়েছিল যে Marsh-এর পিঠের ব্যথা এবং ফাংশনজনিত সমস্যার কারণে তিনি যথাযথভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি। গত জানুয়ারিতে Big Bash League-এ Perth Scorchers-এর হয়ে খেলার পর থেকে তিনি আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। এরপর ফেব্রুয়ারিতে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং দীর্ঘ বিশ্রামের পর অবশেষে IPL 2025-এ ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন। তবে বল হাতে দেখা যাবে না Marsh-কে, তিনি কেবলমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলবেন।

LSG-তে কীভাবে ব্যবহার করা হবে Marsh-কে?

LSG-এর প্রধান কোচ Justin Langer, যিনি Marsh-এর Perth Scorchers-এর কোচও ছিলেন, তাকে টপ অর্ডারে ব্যাটসম্যান হিসেবে ব্যবহার করতে পারেন। যেহেতু তিনি বল করতে পারবেন না, তাই তাকে দলের impact player হিসেবেই দেখা যেতে পারে।

IPL- Marsh-এর রেকর্ড

মিচেল মার্শ (Mitchell Marsh) -এর IPL কেরিয়ার বরাবরই চোটের সমস্যায় জর্জরিত। গত বছর Delhi Capitals-এর হয়ে খেলতে গিয়ে মাত্র চার ম্যাচের মধ্যেই তার Hamstring injury হয় এবং তিনি দেশে ফিরে যান।

এখনও পর্যন্ত তিনি 5টি দলের হয়ে 42টি ম্যাচ খেলেছেন, যেখানে তার সংগ্রহ 665 রান ও 37টি উইকেট।

চ্যালেঞ্জ:

Marsh-এর জন্য এটি শুধুমাত্র আইপিএলে ফেরার নয়, নিজের ফর্ম এবং ফিটনেস পুনরুদ্ধারেরও বড় পরীক্ষা হতে চলেছে। তিনি কিভাবে ব্যাটিং করেন এবং LSG টিমের সাথে কীভাবে মানিয়ে নেন, সেটাই দেখার বিষয়। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, এবার Marsh সম্পূর্ণ ফিট থাকবেন এবং আইপিএলে নিজের সেরাটা দিতে পারবেন!

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00