Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দোলের দিন কখন থেকে মিলবে মেট্রো পরিষেবা, দেখে নিন সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শুক্রবার রঙের উ‍ৎসব দোল। সরকারি তো বটেই বেসরকারি সংস্থাতেও ওই দিন ছুটি। রঙের উ‍ৎসবে সকাল থেকেই মেতে উঠবেন সাধারণ মানুষ। জরুরি কাজে অবশ্য অনেককেই ওই দিন সকালে পথে নামতে হতে পারে। যারা পথে নামবেন বা রঙ এড়াতে পাতাল পথে যাতায়াত করবেন বলে ভাবছেন তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। ওইদিন ওইদিন সকাল থেকে মেট্রো পরিষেবা মিলবে না। দুপুরের পর থেকে ব্লু লাইনে ( কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর/ নোয়াপাড়া) বেলা আড়াইটে থেকে শুরু হবে পরিষেবা। গ্রিন লাইন ১ (সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ) এবং গ্রিন লাইন-২-এ (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড) মেট্রো পরিষেবা শুরু হবে ৩টে থেকে।  অরেঞ্জ এবং পার্পল লাইনে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

উৎসবের জন্য অধিকাংশ ক্ষেত্রে যাত্রীদের সুবিধা দিতে বাড়ি মেট্রোর ব্যবস্থা করা হয় কর্তৃপক্ষের তরফে। কিন্তু যে সমস্ত ছুটিতে আম জনতার রাস্তায় বার হওয়ার প্রবণতা কম থাকে সে ক্ষেত্রে মেট্রো সংখ্যা কমে যায়। দোলে গত কয়েক বছর ধরেই কম মেট্রো চলাচল করে। চলতি বছরেও তার ব্যতিক্রম হলো না। 

 কবি সুভাষ থেকে নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোর সময়সূচি

রঙের উ‍ৎসবের দিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মাত্র ৬০টি ট্রেন চলবে। কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটার সময়। আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটেয়। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টা ৪ মিনিটের পরিবর্তে ছাড়বে দুপুর আড়াইটেয়। তবে এই রুটের শেষ মেট্রোর ক্ষেত্রে সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। 

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রোর সময়সূচি

বর্তমানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো সকাল ৭টায় ছাড়ে। রঙের উ‍ৎসবের দিন বিকেল তিনটে থেকে চলবে। আর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানে যাওয়ার প্রথম মেট্রো মিলবে বিকেল তিনটার সময়ে। অন্যদিকে দুই দিকে যাতায়াতের শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার শেষ মেট্রো ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত আটটায় ছাড়বে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রোও ছাড়বে রাত আটটায়।  

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ মেট্রোর সময়সূচি

দোলের দিন গ্রিন লাইন-১ অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২২টি মেট্রো চলবে। বেলা ৩টে থেকে শুরু হবে পরিষেবা। ৩০ মিনিটের ব্যবধানে মিলবে ট্রেন। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম ট্রেন বেলা ৩টেয় ছাড়বে। আর শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম ট্রেন সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টেয় ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত ৮টায় ছাড়বে। একইভাবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রোও রাত ৮টায় ছাড়বে। 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00