Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দয়া করে আমাকে আর লেডি সুপারস্টার’ বলে ডাকবেন না’, ভক্তদের হুঁশিয়ারি নয়নতারার

'আমাকে আর কেউ লেডি সুপারস্টার' বলে ডাকবেন না। সোশ্যাল মিডিয়ায় এসে ভক্তদের হুঁশিয়ারি দিলেন দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী নয়নতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমাকে আর কেউ লেডি সুপারস্টার’ বলে ডাকবেন না। সোশ্যাল মিডিয়ায় এসে ভক্তদের হুঁশিয়ারি দিলেন দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী নয়নতারা। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা নয়নতারা। দেশ তো বটেই, গোটা বিশ্বব্যাপী তাঁর প্রচুর ভক্তসংখ্যা। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করে ছেন অভিনেত্রী। নায়িকা হয়েছেন কিং খানের। ভক্তের কাছে পেয়েছেন প্রচুর প্রশংসা।

তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রীর নাম, ‘লেডি সুপারস্টার’। কিন্তু এই নামে তিনি আর ভূষিত হতে চান না। গতকাল মঙ্গলবার (৪ মার্চ), অভিনেত্রী নয়নতারা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মিডিয়া, ভক্ত এবং চলচ্চিত্র জগতের উদ্দেশ্যে একটি নোট শেয়ার করেছেন। নোটে, তিনি সকলকে অনুরোধ করেছেন যেন তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলে আর সম্বোধন না করা হয়। দক্ষিণী চলচ্চিত্র জগতে অভিনেত্রীর অবদান অনস্বীকার্য, সেই কারণেই তাঁকে এই উপাধি দিয়েছিল ভক্তরা। কিন্তু এখন তিনি সবার কাছে আবেদন করেছেন যে, যেন তাঁকে কেবল নয়নতারা বলে সম্বোধন করা হয়, ‘লেডি সুপারস্টার’ নয়।

 

তামিল চলচ্চিত্র জগতের প্রভাবশালী অভিনেত্রী তাঁর বিবৃতিতে বলেছেন, “একজন অভিনেত্রী হিসেবে আমার যাত্রার জন্য আমার সুখ এবং সাফল্যের সমস্ত উৎসকে ধন্যবাদ জানাই। আমার জীবন একটি খোলা বইয়ের মতো যা সর্বদা আপনার নিঃশর্ত ভালোবাসা এবং স্নেহ দিয়ে সজ্জিত। আমার সাফল্যের সময় আমার কাঁধে চাপ দেওয়া হোক বা কষ্টের সময় আমাকে তুলে ধরার জন্য আপনাদের হাত বাড়ানো হোক, আপনার সর্বদা আমার জন্য ছিলেন। অনেকেই আমাকে “লেডি সুপারস্টার” উপাধিতে ভূষিত করেছেন, যা তাদের অগাধ ভালোবাসা থেকে উদ্ভূত। আমাকে এত মূল্যবান উপাধিতে ভূষিত করার জন্য আমি সকলের কাছে অনেক ঋণী। তবে, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আমাকে ‘নয়নতারা’ বলে সম্বোধন করুন। কারণ আমি মনে করি এই নামটিই আমার হৃদয়ের সবচেয়ে কাছের। এটি আমার ব্যক্তিত্বকে প্রতিনিধিত্ব করে, কেবল একজন অভিনেতা হিসেবে নয়, একজন ব্যক্তি হিসেবেও।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00