Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্যাংরার পর এবার হালতু ! উদ্ধার একই পরিবারের তিন জনের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় রহস্য মৃত্যু । একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার। ট্যাংরার পর এ বার ঘটনাস্থল হালতু। মঙ্গলবার  পূর্ব পল্লির একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্বামী-স্ত্রী ও তাঁদের আড়াই বছরের শিশুর দেহ। শুরু হয়েছে তদন্ত । ঘটনাস্থলে রয়েছে কসবা থানার পুলিশ। 

পুলিশ সূত্রে খবর মৃতরা হলেন সোমনাথ রায় (৪০), সুমিত্রা রায় (৩৫) ও দেড় বছরের  রুদ্রনীল রায়।  পূর্বপল্লির বাড়ি থেকে তিন জনেরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।  খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে কসবা থানার পুলিশ । ইতিমধ্যেই তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । মৃত্যু ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা । পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিন বছরের শিশুটিকে খুন করে বাবা ও মা আত্মঘাতী হয়েছেন। বাবার শরীরের সঙ্গে শিশুর দেহটি বাধা ছিল। মিলেছে একটি সুইসাইড নোট ও। যেখানে উল্লেখ রয়েছে দুজনের নাম। 

সম্পত্তিগত বিবাদ এর কারণেই তাদের ওপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল।  সেই কারণেই এই সিদ্ধান্ত।  এমনটাই সুসাইড নোটে উল্লেখ করা রয়েছে বলে খবর।  ইতিমধ্যেই রায় পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । মৃতের পরিবারের অন্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছেন তদন্তকারীরা।  এই ঘটনা নিয়ে  তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00