Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড় ধাক্কা ! আপাতত গণহারে কর্মী ছাঁটাই করতে পারবেন না ট্রাম্প, নির্দেশ আদালতের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প আসতেই চলছিল একের পর এক সরকারি কর্মীকে ছাঁটাই । আর তাঁকে এই পরামর্শ দিতেন ইলন মাস্ক । এই আবহে সান ফ্রান্সিসকো আদালতের  একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে দিল কড়া নির্দেশ । বৃহস্পতিবার আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সদ্য নিযুক্ত  প্রতিরক্ষা-সহ বিভিন্ন এজেন্সি কর্মীদের আপাতত ছাঁটাই করতে পারবে না ট্রাম্প প্রশাসন । 

এই প্রসঙ্গে সান ফ্রান্সিসকো জেলা জজ উইলিয়াম আলসুপ জানিয়েছেন, ‘ ফেডারেল এজেন্সিগুলিকে কোনও শ্রমিককে বরখাস্ত করার ক্ষমতা নেই মার্কিন প্রশাসনের । পুরোটাই বেআইনি ভাবে করা হচ্ছিল ।’ তবে ট্রাম্পের আইনজীবী  সাফাই দিয়ে জানান, ‘ এখন পার্সোনাল ম্যানেজমেন্ট অফিস কাউকে ছাঁটাই করেনি । কর্মীদের কাজের ওপর পর্যালোচনার নির্দেশ দিয়েছিল।’ 

উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসতেই চলতে থাকে কর্মী ছাঁটাই । আমেরিকার কর্মী ব্যবস্থাপনা দপ্তর বা অফিস অফ পারসোনেল ম্যানেজমেন্ট থেকে সরকারি কর্মীদের কাছে আসে মেল ।সেখানে বলা হয় পরবর্তী আট মাসের বেতন নিয়ে কাজ ছেড়ে দিতে। না হলে ছাঁটাই করা হবে ।  আর এই নির্দেশের পিছনে মূল কারণ হল ইলন মাস্ক। তিনি ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ নামে একটি নয়া দপ্তর খোলার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন । তাই সরকারি খরচ কমানোর জন্য  আমেরিকার প্রায় ২ লক্ষ সরকারি কর্মীর উপর কোপ নেমে এসেছিল। তাতে বেশ ক্ষুব্ধ হয়েছিল  আমেরিকার প্রায় ২৩ লক্ষ সরকারি কর্মী। এই আবহে কর্মী ছাঁটাই নিয়ে ট্রাম্প প্রশাসনকে কড়া নির্দেশ দিল মার্কিন আদালত । 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00