Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

থানা থেকে ১০০ মিটার দুরত্বে বাসের মধ্যেই ধর্ষিতা তরুণী, অভিযুক্ত ফেরার

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: থানা থেকে ১০০ মিটার দুরত্বে থাকা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক বাসের মধ্যেই ধর্ষিতা হলেন ২৬ বছর বয়সী এক তরুণী। অভিযুক্ত ধর্ষককে ধরতে ইতিমধ্যেই আটটি দল গঠন করেছে পুলিশ। যদিও ধর্ষণের ঘটনার পর ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তের নাগাল পায়নি। থানা থেকে ১০০ মিটার দুরত্বে ধর্ষণের ঘটনা মহারাষ্ট্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল।

পুণে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মঙ্গলবার ভোরে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্বরগেট বাসস্ট্যান্ডে হাজির হয়েছিলেন ২৬ বছরের তরুণী। তখন দত্তাত্রেয় রামদাস নামে অভিযুক্ত ওই তরুণীকে হাত ধরে একটি বাসের কাছে নিয়ে যান। ওই বাসটিই নির্যাতিতার গ্রামের উপর দিয়ে যাবে বলে জানান। সরল বিশ্বাসে রামদাসের দেখানো বাসে চড়ে বসেন তরুণী। কিন্তু ভিতরে কোনও যাত্রীকে না দেখতে পেয়ে ঘাবড়ে যান। ততক্ষণে বাসের ভিতরে উঠে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন রামদাস। তার পর জোরজবরদস্তি তরুণীকে ধর্ষণ করেন।

কোনও ক্রমে রামদাসের হাত থেকে নিস্তার পেয়ে দ্বিতীয় একটি বাসে ওঠেন নির্যাতিতা। ওই বাসেই এক পরিচিতকে দেকতে পান। সঙ্গে সঙ্গেই তাঁকে ধর্ষণের বিষয়টি জানান। ওই পরিচিতই তরুণীকে অবিলম্বে বিষয়টি পুলিশকে জানানোর পরামর্শ দেন। এর পর বাস থেকে নেমে স্থানীয় থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পেয়েই পুলিশ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ দেখেই ধর্ষক দত্তাত্রেয় রামদাসকে শনাক্ত করা হয়। কীভাবে সরকারি বাসস্ট্যান্ডে ওই ন্যক্কারজনক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মহারাষ্ট্র রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্মচারিদেরও এ বিষয়ে জেরা করেছেন।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00