Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবধান!এই ধরনের মানি প্ল্যান্ট বাড়িতে লাগাবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি : বাস্তু মতে ঘরে মানি প্ল্যান্ট বা পয়সার গাছ লাগানো অত্যন্ত শুভ। এতে ঘরে কখনো অর্থাভাব হয় না বলেই ধর্মীয় বিশ্বাস রয়েছে। তুলসীর পরে ভারতীয় বাড়িতে সবচেয়ে সাধারণ উদ্ভিদ পাওয়া যায় মানি প্ল্যান্ট। এই গাছটি শুধু ঘর সাজাতেই নয়, ধর্মীয়ভাবেও এর গুরুত্ব অনেক। বলা হয় বাড়িতে ঠিক জায়গায় মানি প্ল্যান্ট রাখলে সেই ঘরে আগমন হয় গৃহলক্ষ্মীর। সংসারে অভাব-অনটন দূর হয়। তবে জানেন কী কোন ধরণের মানি প্ল্যান্ট ঘরে রাখতে নেই। সতর্ক হন,নইলে ছারখার হয়ে যাবে সংসার। জানুন কোন ধরনের মানি প্ল্যান্ট ঘরে রাখবেন না।

মানি প্ল্যান্ট সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা ছড়িয়ে রয়েছে। যেমন চুরি করা মানি প্ল্যান্ট লাগানো শুভ। অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে, যে কারও বাড়ি থেকে মানি প্ল্যান্ট চুরি করা শুভ। এমনটা করলে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। আসলে এই ধারণাটি ভুল। বাস্তুশাস্ত্র বলে যে, চুরি করে কখনও মানি প্ল্যান্ট রোপণ করা উচিত নয়।নিজের টাকায় কিনে মানি প্ল্যান্ট রোপন করুন। দেখবেন শুভ ফল দেবে।

আরও পড়ুন : আপনার বাড়িতে বাস্তু দোষ আছে কিনা নিজেই পরীক্ষা করুন

কী করবেন না : ১)সৎ পথে উপার্জনের টাকায় মানি প্ল্যান্ট কিনে আনুন।নার্সারি থেকে কিনে আনলে ভাল হয়। এরপর নিজের হাতে রোপন করুন। ২)মানি প্ল্যান্টের লতা একেবারেই মাটিতে স্পর্শ করা উচিত নয়। মাটিতে মানি প্ল্যান্টের লতা স্পর্শ করলে নেতিবাচক শক্তি বেশি উৎপন্ন হয়। ৩) মানি প্ল্যান্টের সঙ্গে দেবী লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। এই অবস্থায় মানি প্ল্যান্ট মাটিতে নুইয়ে পড়লে বা মাটি স্পর্শ করলে দেবী লক্ষ্মীকে অপমান করা হয়।৪) বাস্তু মতে মানি প্ল্যান্ট সবসময় দক্ষিণ-পূর্ব দিকে লাগাতে হবে। কেননা এই দিকে ভগবান গণেশের বাস।উল্টোদিকে লাগালে নেতিবাচক শক্তি বাড়ে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00